Tuesday, March 31, 2026

সংবিধান দিবসে গণতন্ত্রের সঙ্কট প্রসঙ্গে সরব মমতা, আদর্শ রক্ষার অঙ্গীকার অভিষেকের 

Date:

Share post:

আজ সংবিধান দিবস (Constitution Day)। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান অনুমোদিত হয়েছিল। প্রণয়ন করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর। মোট ২ বছর, ১১ মাস, এবং ১৮ দিন সময় লেগেছিল এই সংবিধান রচনা করতে।অবশেষে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকেই সংবিধান কার্যকরী হয়। সংবিধান দিবসের বিশেষ দিনটিকে স্মরণ করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এবং তৃণমূল কংগ্রেসের (TMC ) সভাপতি ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আজ, এই সংবিধান দিবসে, আমি আমাদের সংবিধানের প্রতি শ্রদ্ধা জানাই। আমি আজ আমাদের সংবিধানের দূরদর্শী প্রণয়নকারীদের, বিশেষ করে এর প্রধান স্থপতি ডঃ বি. আর. আম্বেদকরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। বিশেষ করে বাংলার গণপরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা সংবিধান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমি বিশ্বাস করি, আমাদের সংবিধান আমাদের জাতির মেরুদণ্ড যা আমাদের সংস্কৃতি, ভাষা এবং সম্প্রদায়ের বিশাল বৈচিত্র্যকে দক্ষতার সাথে একত্রিত করে রেখেছে।”

তিনি আরও লেখেন, ”এই পবিত্র দিনে, আমরা আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত মূল গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি এবং আমি মানি একটি জাতি হিসেবে সংবিধানের পবিত্র নীতিগুলিকে রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এখন, যখন গণতন্ত্র সংকটে যখন ধর্মনিরপেক্ষতা বিপন্ন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে বুলডোজার দিয়ে ধ্বংস করা হচ্ছে, আমাদের সংবিধান যে মূল্যবান নির্দেশ প্রদান করছে সেটা রক্ষা করা বাধ্যতামূলক।”

এদিন সমাজমাধ্যমে পোস্ট করেছেন অভিষেকও।সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকার কথা বলেছেন তিনি। পাশাপাশি দেশবাসীকে সংবিধানের গুরুত্ব বোঝার আহ্বানও জানিয়েছেন। এদিন অভিষেক নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ‘সংবিধানের প্রণয়নকারীদের আমার সশ্রদ্ধ প্রণাম। আসুন আমরা সকলের জন্য ন্যায়বিচার, স্বাধীনতা এবং সমতা বজায় রাখি। আমরা সবসময় সংবিধানের আদর্শগুলিকে রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ।’

 

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...