Friday, June 5, 2026

মন ভালো নেই স্মৃতির! বিগ-বি-র সঙ্গে শো বাতিল করলেন বিশ্বকাপজয়ী

Date:

Share post:

মন ভালো নেই স্মৃতি মান্ধানার!বিশ্বকাপ জয়ের পরই পরিকল্পনা করেছিলেন বিয়ে পিড়িতে বসার। পরিকল্পনা মতোই  মেহেন্দি, সংগীত মনকি গায়ে হলুদও হয়েগিল। কিন্তু বিয়ের দিনেই হল বিপত্তি। প্রথমে বাবার অসুস্থতা, তারপরে পলাশের কীর্তি ফাঁস। শেষে কেবিসির শো-ও বাতিল করে দিলেন স্মৃতি।

ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের কেবিসি ১৭-র  একটি বিশেষ পর্ব হওয়ার কথা ছিল। সেখানে হরমনপ্রীত, রিচা, শেফালি ভর্মা, দীপ্তি শর্মা, স্নেহ রানা, কোচ অমোল মুজুমদারের সঙ্গে থাকার কথা ছিল সহ অধিনায়ক স্মৃতিরও। কিন্তু বিগত কয়েকদিনে স্মৃতির জীবনে ঝড় বয়ে গিয়েছে। বাবার অসুস্থতার জন্য বিয়ে আপাতত স্থগিত রেখেছেন স্মৃতি। কিন্তু নেহা ডি কোস্টার সঙ্গে চ্যাট ফাঁস হতেই জল্পনা শুরু হয়েছে স্মৃতি আর পলাশকে বিয়ে করবেন কিনা।

এখানেই শেষ নয় পলাশের আরও কীর্তি প্রকাশ্যে এসেছে, এর আগেও পলাশ এর আগেও এক মহিলাকে প্রেম নিবেদন করেছেন। সেই ছবিও প্রকাশ্যে এসেছে। সব মিলিয়ে স্মৃতি পলাশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এই প্রেক্ষাপটে অমিতাভ বচ্চনের সঙ্গে শো-ও বাতিল করে নিলেন স্মৃতি। তবে টিম ইন্ডিয়ার বাকি সদস্যারা উপস্থিত থাকবেন।

স্মৃতির বাবা এবং হবু স্বামী বাড়ি ফিরলেও দুই পরিবারের তরফে এখনও পর্যন্ত বিয়ে নিয়ে কোনও কথাই বলছে না দুই পরিবার। পলাশের সঙ্গে আদৌ ভারতীয় ব্যাটার গাঁটছড়া বাঁধবেন কি না, সেই নিয়েও জল্পনার শেষ নেই। সূত্রের খবর, ইনস্টাগ্রামে পলাশকে আনফলো করে দিয়েছেন স্মৃতি মান্ধানার দাদা।  ফলে জল্পনা আরও বাড়ছে ভাঙনের।

 

Related articles

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...