Saturday, April 4, 2026

মুখ্যমন্ত্রী নির্দেশ: বারাসতে মৃতের চোখ-চুরির অভিযোগে ফের ৩ সদস্যের কমিটি করে ময়নাতদন্ত, হল ভিডিয়োগ্রাফি

Date:

Share post:

বারাসত হাসপাতালে (Barasat Hospital) মৃতের চোখ (Eye) চুরির অভিযোগ। মুখ্যমন্ত্রী নির্দেশের পরে ৩ সদস্যের কমিটি করে হাসপাতালের (Barasat Hospital) মর্গে ফের চুরির তদন্ত শুরু হল। বুধবার বিকেলে ডাঃ অরিন্দম চক্রবর্তীর নেতৃত্বে তিন চিকিৎসক ময়নাতদন্ত করেন দুর্ঘটনায় মৃত প্রীতম ঘোষের (Pritam Ghosh)।

ডাঃ চক্রবর্তী জানান, আমরা নির্দেশ মতো আইন মোতাবেক ভিডিওগ্রাফি (Videograph) ও অডিও সমেত দ্বিতীয়বার ময়নাতদন্ত করেছি। আমরা এই ময়নাতদন্তের রিপোর্ট বন্ধ খামে জমা দেব। একটি কপি পরিবারকেও দেওয়া হবে। এর বেশি তাঁরা কিছু বলতে চাননি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, তাঁর কোটায় মৃতের মাকে সরকারি চাকরি দেওয়া হবে। তার জন্য মায়ের বায়োডাটা পুলিশকে (Police) নিতে বলেন। বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানান, পরিবারের পক্ষ থেকে একটি আবেদন ও বায়োডাটা বারাসত থানায় জমা দিয়েছিল পরিবারের সদস্যরা। সেটাই ফরোয়ার্ড করা হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...