Thursday, June 4, 2026

জল জীবন মিশন প্রকল্পে একাধিক শর্ত দিল কেন্দ্র, কী ভাবছে নবান্ন?

Date:

Share post:

জল জীবন মিশন প্রকল্পে (Jal Jivan Mission) অর্থ মঞ্জুরীর ক্ষেত্রে নতুন শর্ত বেঁধে দিল কেন্দ্র। রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতর সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক প্রকল্পভিত্তিক অর্থ দেওয়ার বিষয়ে রাজ্যকে সম্মতি জানালেও, তার আগে একাধিক শর্ত মানা বাধ্যতামূলক করা হয়েছে।

মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, জল জীবন মিশনের আওতায় প্রতিটি স্কিমের জন্য আলাদা আইডি নম্বর তৈরি করতে হবে। ওই স্কিম আইডি ছাড়া কোনওভাবেই কেন্দ্রীয় বরাদ্দ মিলবে না। পাশাপাশি প্রতিটি প্রকল্পে ‘ফিনান্সিয়াল রিকনসিলিয়েশন’— অর্থাৎ কেন্দ্রের অনুদান ও রাজ্যের ব্যয়ের হিসেব মিলিয়ে দেখা— বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, ব্যয়ের অঙ্কে কোনও অসামঞ্জস্য থাকলে অর্থ ছাড়া স্থগিত থাকবে। হিসেব সঠিক থাকলে তবেই মিলবে নতুন বরাদ্দ।

যৌথ উদ্যোগে জল জীবন মিশনের(Jal Jivan Mission) খরচ কেন্দ্র ও রাজ্য অর্ধেক অর্ধেক ভাগে বহন করলেও, রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায় রাজ্যের ওপরই। নবান্ন সূত্রের দাবি, কয়েক দিন আগেই লিখিত ভাবে নতুন নিয়ম জানিয়ে দিয়েছে কেন্দ্র। মঙ্গলবার নয়াদিল্লিতে একটি উচ্চপর্যায়ের বৈঠকেও সচেতন করা হয়েছে যে স্কিম আইডি তৈরি এবং আর্থিক সামঞ্জস্যের কাজ যত দ্রুত শেষ হবে, তত তাড়াতাড়ি অর্থ ছাড় শুরু করবে কেন্দ্র।

নতুন শর্তে প্রকল্প বাস্তবায়নের গতিতে কতটা প্রভাব পড়বে, তা নিয়ে রাজ্য দফতরের ভিতরেই আলোচনা শুরু হয়েছে। তবে নবান্ন সূত্রে খবর, শর্ত পূরণে অগ্রাধিকার দিয়ে দ্রুত কাজ শুরু করেছে রাজ্য।

 

Related articles

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...