Tuesday, June 2, 2026

পকেট ফাঁকা মধ্যবিত্তের, অঘ্রাণের বিয়ের মরশুমে লাফিয়ে বাড়ছে সোনার দাম!

Date:

Share post:

কার্তিক পেরিয়ে অঘ্রান মাস পড়তে না পড়তেই পঞ্জিকা আর ক্যালেন্ডার মিলিয়ে একের পর এক বিয়ের লগনে সোনার দোকানে বাড়ছে ভিড়। লাভবান বিক্রেতারা, পকেট ফাঁকা আমজনতার। ধনতেরাসের পর থেকে সোনা ও রুপোর দাম কমতে শুরু করলেও বিয়ের মরশুমে লাফিয়ে বাড়ছে সোনার দাম (gold price increased)। বুধবার একলাফে হলুদ ধাতুর দাম বেড়েছিল ৮ হাজার ৭০০ টাকা পর্যন্ত, বৃহস্পতিতেও প্রায় সেই ট্রেন্ড বজায় থাকলো।

২৭ নভেম্বর ২০২৫-এ ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ১২ হাজার ৭৯২ টাকা, ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ২৭ হাজার ৯২০ টাকা। বিয়ের জন্য প্রধানত ২২ ক্যারেট গয়নাই বেশি কেনেন ক্রেতারা। সেই গয়নার এক গ্রামের দাম ১১ হাজার ৭২৬ টাকা। ২২ ক্যারেটের দশ গ্রাম সোনা কিনতে চাইলে দাম পড়বে ১ লক্ষ ১৭ হাজার ২৬০ টাকা (জিএসটি ব্যতীত)।ব্যবসায়ীদের একাংশের মত, আন্তর্জাতিক বাজারে (International Market) সোনার দামের অস্থিরতার প্রভাবই এ দেশে পড়ছে। এদিন রুপোর দামও যথেষ্ট ঊর্ধ্বমুখী।১০০ গ্রাম রুপোর দাম (Silver Rate) হয়েছে ১৬ হাজার ৯১০ টাকা।

 

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...