Tuesday, June 2, 2026

IPS, WBPS আধিকারিকদের বদলি: একাধিক জেলার পুলিশ সুপার বদল

Date:

Share post:

দ্বিতীয় দিন অব্যাহত রাজ্য পুলিশে বড়সড় রদবদল। বুধবার ওসি–আইসি স্তরের বদলির পর বৃহস্পতিবার একযোগে দশ জেলার পুলিশ সুপারকে (Police Super) বদল করল নবান্ন (Nabanna)। বৃহস্পতিবার স্বরাষ্ট্র দফতর এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে। মোট ২১ জন আইপিএস (IPS) অফিসারের দায়িত্ব বদল করা হয়েছে। পাশাপাশি ১৯ জন ডব্লুবিপিএস (WBPS) অফিসারকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্বে যারা এলেন –
পুরুলিয়া পুলিশ সুপার – বৈভব তিওয়ারি
বাঁকুড়া পুলিশ সুপার – সৌম্যদীপ ভট্টাচার্য
ঝাড়গ্রাম পুলিশ সুপার – মানব সিংলা
পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার – পলাশ চন্দ্র ঢালী
মালদহের পুলিশ সুপার – অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
জলপাইগুড়ি পুলিশ সুপার – ওয়াই রঘুবংশী
আলিপুরদুয়ার পুলিশ সুপার – কে উমেশ গণপত
রায়গঞ্জ পুলিশ সুপার – সোনাওয়ানে কুলদীপ সুরেশ
বারুইপুর পুলিশ সুপার – শুভেন্দ্র কুমার

যাঁদের বিভিন্ন পদে সরানো হল
অরিজিৎ সিনহা – ডিআইজি, মেদিনীপুর রেঞ্জ
প্রদীপ কুমার যাদব – উত্তর দিনাজপুরে ট্রাফিক এসপি
ধৃতিমান সরকার – এসএস, আইবি
সানা আখতার – ডিসি, আসানসোল-দুর্গাপুর

আরও পড়ুন : বারাসত হাসপাতালে ‘চোখ চুরি’ নয়, খুবলেছে ইঁদুর! স্পষ্ট করল মেডিক্যাল কলেজ

স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, প্রশাসনিক কাজকর্ম আরও দ্রুত ও কার্যকর করতে এই রদবদল। তবে একাধিক জেলার পুলিশ সুপার পদে বদল হলেও পূর্ মেদিনীপুরের পুলিশ সুপার পদে বৃহস্পতিবার কাউকে বসানো হয়নি।

Related articles

বৈভবের পড়াশোনার খরচ দেবেন ললিত, কিশোর ক্রিকেটারকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

বৈভব সূর্যবংশীতে মজেছে ক্রিকেট বিশ্ব। সদ্য সমাপ্ত আইপিএলে সব থেকে চর্চিত নাম বৈভব( Vaibhav Sooryavanshi)। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের...

বিজেপিকে সরাবই! ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

 তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "যদি বেঁচে থাকি বিজেপি-কে সরাবই।" দলনেত্রী মঙ্গলবার...

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...

বিরোধীদের চিঠি জমা নিয়ে বেনজির সংঘাত! টেবিলে পত্র রেখে বিধানসভা ছাড়লেন অসীমা-কুণাল

ফের বিধানসভায় (Assembly) বিরোধী দলনেতা-সহ উপ-বিরোধী দলনেতা ও স্পিকারদের নামের প্রস্তাব করা চিঠি বিধানসভায় দিল তৃণমূল (TMC)। মঙ্গলবার,...