Tuesday, June 2, 2026

সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে কবে রিপোর্ট? রাজ্যকে সময় বেঁধে দিল হাই কোর্ট

Date:

Share post:

বাংলায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো মামলায় রিপোর্ট রাজ্যকে দিতে ৭ দিন সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আগেই এই সংক্রান্ত মামলায় রাজ্যের কাছে সদর্থক বক্তব্য জানতে চেয়েছিল হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। ইতিবাচক পদক্ষেপের রিপোর্ট দেওয়ার বদলে শুক্রবার ফের সময় চায় রাজ্য (State)। তাতে ডিভিশন বেঞ্চের বক্তব্য, আমরা রাজ্যের থেকে পজিটিভ রিপোর্ট চেয়েছিলাম। আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার দেওয়ার বিষয়টি দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত। এমন সিরিয়াস ইস্যুতে বেশি সময় দেওয়া যাবে না। যদিও তার পরে রাজ্যকে আরও এক সপ্তাহ সময় দেওয়া হয় সংক্ষিপ্ত রিপোর্ট দেওয়ার জন্য।

আদালতের (Calcutta High Court) আরও বক্তব্য, যদি রাজ্য রিপোর্টে পজিটিভ ইঙ্গিত না থাকে, তাহলে টানা শুনানি করা হবে। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল নথি দেখিয়ে বলেন, কেন্দ্রীয় ক্যাবিনেটে এই ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর কাটা তার দেওয়ার জন্য জমি কিনতে টাকাও দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও রাজ্যের থেকে এই নিয়ে কোন বক্তব্য জানা যাচ্ছে না।

ভারত এবং বাংলাদেশ সীমান্তে কয়েকশো কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দাবি তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলায় অভিযোগ করা হয়েছিল, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তের মধ্যে বেশ কয়েক কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নেই। আর তার সুযোগ নিয়ে অবাধে চলছে অনুপ্রবেশ এবং চোরাচালান। জমি অধিগ্রহণের কাজে রাজ্য তৎপর নয় বলে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ হচ্ছে না। গত ১৩ নভেম্বর এ নিয়ে রাজ্যের কাছ থেকে হলফনামা তলব করেছিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ।

Related articles

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...

দুর্গাপুজোয় কলকাতায় অঞ্জলি দেবেন মোদি- শাহ! বাড়ছে জল্পনা

বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)!...

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...