Tuesday, June 2, 2026

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

Date:

Share post:

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। পরিযায়ী শ্রমিকরা সাগরপাড়া থানার হরেকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তাঁদের অভিযোগ, যাঁরা তাঁদের উপর অত্যাচার চালিয়েছে তাঁরা সকলেই বজরং দলের সদস্য।

চারজনই আহত অবস্থায় বাড়ি ফিরে এসেছেন। তাঁদের মধ্যে রুহুল শেখের (২২) শারীরিক পরিস্থিতি খুবই খারাপ। যাঁরা অত্যাচারিত তাঁদের মধ্যে কয়েকজনের নাম হল- রুহুল শেখ, নাহিদ সরকার, শামীম শেখ। নাহিদের অভিযোগ, তাঁদের শুধুমাত্র বাংলাতে কথা বলার জন্যই নয় তাঁরা মুসলিম বলে তাঁদের উপর মারধর করা হয়েছে। জর করে জয় শ্রীরাম ধ্বনির পরেও চলেছে বেধড়ক মার। তাঁদের হুঁশিয়ারি দেওয়া হয় এলাকা ছেড়ে চলে না গেলে পুড়িয়ে মারা হবে। এদিকে রুহুলে কাকার অভিযোগ, সোমবার ওড়িশার গঞ্জাম জেলের কুদুরা থানার রানিপাড়া এলেকার মসারি, বিছানার চাদর, ব্ল্যাঙ্কেট ফেরি করতে বেরিয়েছিলেন। সেখানেই বজরংদলের সদস্যরা আমার ভাইপো রুহুলকে মারধর করেছে।

পুলিশের (Police) কাছে আক্রান্তরা সাহায্যের জন্য গেলেও তারা কোনও সাহায্য করেনি বলে অভিযোগ। স্থানীয়রাও সকলেই চুপ ছিলেন। এই ঘটনা নতুন নয়। আগেও একাধিকবার ওড়িশা (Orissa)-সহ বিজেপিশাসিত বহু রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। পশ্চিমবঙ্গ পরিযায়ী ঐক্য পরিষদের সম্পাদক অসিফ ফারুক, বাঙালি পরিযায়ী শ্রমিক ও ছোট ব্যাবসায়ীদের আক্রান্তের বিষয়ট উল্লেখ করে কেন্দ্রের কাছে চিঠি দিয়েছেন। অভিযোগ, কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষে নেয়নি। তিনি জানিয়েছেন, আবারও এ বিষয়ে চিঠি দেওয়া হবে। আন্দোলনে নামা হবে।

Related articles

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...

বিরোধীদের চিঠি জমা নিয়ে বেনজির সংঘাত! টেবিলে পত্র রেখে বিধানসভা ছাড়লেন অসীমা-কুণাল

ফের বিধানসভায় (Assembly) বিরোধী দলনেতা-সহ উপ-বিরোধী দলনেতা ও স্পিকারদের নামের প্রস্তাব করা চিঠি বিধানসভায় দিল তৃণমূল (TMC)। মঙ্গলবার,...

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...