Tuesday, June 2, 2026

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

Date:

Share post:

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary Education)। অভিযোগ, সেমিস্টার-পিছু এক-একটা স্কুলে নেওয়া হচ্ছিল এক-এক রকম টাকা। এই অভিযোগ আসতেই এবার কড়া নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রত্যেক সেমিস্টার-পিছু কত টাকা নিতে হবে তার নির্ধারিত ফি বেঁধে দিল সংসদ। প্রত্যেকটি স্কুলের মধ্যে সমতা আনতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে।

জেলায় জেলায় স্কুলগুলিকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশমতো ফি (Fee) না নিলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এখন প্রত্যেকটি স্কুলকে পরীক্ষা ফি বাবদ ৭০ টাকা নিতে হবে। এর বেশি টাকা নিলেই সেই স্কুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, এই টাকা বরাদ্দ খাতেই ব্যবহার করতে হবে, অন্যত্র নয়।

শিক্ষা সংসদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষক সংগঠনগুলি। তবে, একাধিক স্কুলের অভিযোগ, কম্পোজিট গ্ল্যান্টের টাকা ঠিক মতো পৌঁছয় না। ‌প্রশ্ন ছাপানো, প্রথম সেমিস্টার নিতে হয় ওএমআর শিটে, তার ব্যবস্থা করা।  তার উপর পরীক্ষা পরিচালনা মাত্র ৭০ টাকায়। কী করে হবে। শিক্ষা সংসদের ভাবনা চিন্তা করা উচিত বলে জানাচ্ছেন তাঁরা।

Related articles

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...

বৈভবের পড়াশোনার খরচ দেবেন ললিত, কিশোর ক্রিকেটারকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

বৈভব সূর্যবংশীতে মজেছে ক্রিকেট বিশ্ব। সদ্য সমাপ্ত আইপিএলে সব থেকে চর্চিত নাম বৈভব( Vaibhav Sooryavanshi)। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের...

বিজেপিকে সরাবই! ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

 তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "যদি বেঁচে থাকি বিজেপি-কে সরাবই।" দলনেত্রী মঙ্গলবার...

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...