Wednesday, June 3, 2026

সন্ধ্যায় সাতপাক ঘুরবেন ম্যাজিশিয়ান কন্যা, মৌবনীর বিয়ে নিয়ে সকাল থেকে ব্যস্ত সরকার পরিবার

Date:

Share post:

জাঁকজমকপূর্ণ আইবুড়ো ভাতের পর ধুমধুম করে মেহেন্দি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মৌবনী সরকারের (Mouboni Sorcar wedding)। রবিবাসরীয় সন্ধ্যায় গাঁটছড়া বাঁধার পালা। পিসি সরকারের (জুনিয়র) মেজ কন্যার বিয়ে হচ্ছে বিজ্ঞাপন থেকে পাত্র নির্বাচন করে। খুশি মানেকা ও মুমতাজ। গায়ে হলুদে পোশাকের রংমিলন্তি বোনেদের মধ্যে।

এদিন সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বিলাসবহুল হোটেলে সাতপাকে ঘুরবেন ম্যাজিশিয়ান কন্যা। চোখে আনন্দের অশ্রু নিয়ে জাদুকর-পত্নী বলছেন, ইচ্ছে ছিল তিন জামাইকেই নিজের কাছে রাখব। তবে বাকিদের জন্য সেই ভাবনা এখনও রাখছি।

শনিবার মৌবনীর মেহেন্দিতে হইহুল্লোড়ে মেতেছিল সরকার পরিবার। কনের হাতে উজ্জ্বল চন্দননগরের পাত্র সৌম্যর (Soumya Roy) নামের আদ্য অক্ষর।আইবুড়ো ভাতের দিনেও মেয়ের পছন্দ মেনে মাছ, মাংস, পায়েসের আয়োজন করেছিলেন জুনিয়র পিসি সরকার। বিয়েও হবে খাঁটি বাঙালি রীতি মেনে। তাই বাবা মায়ের পছন্দমত বেনারসের বেনারসিকেই বেছে নিয়েছেন মৌবনী। সাজবেন সোনার গয়নায়। বিয়ে বাড়ির মেনুতেও পুরোপুরি বাঙালিয়ানা বজায় রেখেছে পরিবার বলে সূত্রের খবর।

Related articles

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...

সই-জাল কাণ্ডে CID-র নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা অভিষেকের

বিধানসভায় বিধায়কদের সই জাল করে বিরোধী দলনেতা বেছে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস (TMC), দলের বিরুদ্ধে অভিযোগ তুলে স্পিকারের...

৫৮ বিধায়কের সই নিয়ে বেসুরোদের চিঠি স্পিকারকে

বিধানসভার বিদ্রোহী তৃণমূল বিধায়কদের বৈঠক শেষ। সূত্রের খবর ৫৮ জনের সই সম্বলিত চিঠি অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন ঋতব্রত...

রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি...