Tuesday, June 2, 2026

ন্যাশানাল হেরল্ড মামলা: সোনিয়া-রাহুলের নামে FIR, প্রতিশোধ রাজনীতি দাবি কংগ্রেসের

Date:

Share post:

গোটা দেশে যখন বিজেপির দালাল নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব, ঠিক তখনই নতুন করে নজর ঘোরানোর চেষ্টায় কেন্দ্রের বিজেপি সরকার। বিরোধীদের চাপে কোণঠাসা কমিশনের দোষ ঢাকতে কংগ্রেসকে কাঠগড়ায় তোলার বিজেপির প্রতিহিংসার রাজনীতিতে ফের প্রকাশ্যে ন্যাশানাল হেরল্ড (National Herald) মামলা। সেই মামলায় এবার সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ও রাহুল গান্ধীর (Rahul Gandhi) নামে এফআইআর (FIR) দায়ের করল অমিত শাহর দিল্লি পুলিশ (Delhi Police)। গোটা বিষয়টিকে ভয় পেয়ে বিজেপির প্রতিহিংসার রাজনীতি বলে দাবি করেছে কংগ্রেস।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র (ED) তদন্তের সাপেক্ষে সোনিয়া ও রাহুল গান্ধীর নামে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। সম্প্রতি দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (EOW) সোনিয়া, রাহুলসহ ৯জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর (FIR) দায়ের করে দিল্লি পুলিশ। দুই শীর্ষ কংগ্রেস নেতৃত্ব ছাড়া বাকি সাতজনের নামে অভিযোগ ইডি-ও দায়ের করেছিল। সেক্ষেত্রে বিজেপির অধীনে থাকা দুই তদন্তকারী সংস্থা যে নিজেদের মধ্যে যোগসাজস করেই এই এফআইআর দায়ের করেছে, তা স্পষ্ট।

আরও পড়ুন : ব্যর্থতা মেনে নিল কমিশন, সাত দিন পিছোলো ভোটার তালিকা প্রকাশের দিন

ন্যাশানাল হেরল্ড মামলায় এই নতুন অগ্রগতিতে বিজেপির দুরভিসন্ধিই দেখছে কংগ্রেস। দলের মুখপাত্র জয়রাম রমেশ (Jairam Ramesh) দাবি করেন, মোদি-শাহর জোড়ি লাগাতার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের ভয় দেখানো ও রাজনৈতিক প্রতিশোধের (political reward) রাজনীতি চালিয়ে যাচ্ছে। যারা নিজেরা নিরাপত্তাহীনতা ও ভয়ভীতিতে থাকে তারাই অন্যকে ভয় দেখানোর রাজনীতি করে। ন্যাশানাল হেরল্ড মামলা পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। শেষমেশ ন্যায়েরই জয় হবে।

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...