Tuesday, June 23, 2026

প্রতিবাদ করায় বেধড়ক মার! জাতীয় স্তরের বডিবিল্ডারের মর্মান্তিক মৃত্যু

Date:

Share post:

হরিয়ানাতে জাতীয় স্তরের বডিবিল্ডারের(Bodybuilder) মর্মান্তিক মৃত্যু। মৃতের  নাম রোহিত ধানখড়(Rohit Dhankar)। তিনি জাতীয় স্তরের বডিবিল্ডার(Bodybuilder)। একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে প্রতিবাদ করায় খুন হলেন রোহিত।

ঘটনাটি হরিয়ানার রোহতকে হুমায়ুনপুর গ্রামে। সেখানে  বন্ধু যতীনের সঙ্গে গিয়েছিলেন রোহিত। বরপক্ষের বাড়ির  কয়েকজন লোক  কনেপক্ষের বাড়ির সদস্যদের অভব্য আচরণ করেন এবং মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, উত্ত্যক্তকারী যুবকদের সরে যাওয়ার জন্য অনুরোধ করেন রোহিত। তা নিয়ে দু’পক্ষের মধ্যে সামান্য বচসা হয়। তার পর তাঁরা অনুষ্ঠানে যোগ দেন।

সাময়িকভাবে বিবাদের মীমাংসা হলেও পরে আবার সমস্যা শুরু হয় রাস্তায়।  রোহিত এবং যতীন বাড়িতে ফিরছিলেন। সেই সময় তাদের আক্রমণ করেন ২০ জন যুবক। সকলের হাতেই রড, লাঠি এবং ধারালো অস্ত্র ছিল। রোহিতকে এবং তাঁর বন্ধু যতীন পালানোর চেষ্টা করেন। কিন্তু সামনে লেভেল ক্রসিং থাকায় আটকে যান। যতীন  কোনও ক্রমে পালি্য়ে গেলেও রোহিতকে বেধেড়ক মারধর করেন। এরপর যতীন ফিরে আসে অচৈতন্য অবস্থায় থাকা রোহিতকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

২০১৮ সালেল জাতীয় স্তরের প্রতিযোগিতায় স্বর্ণ পদক জেতেন রোহিত। এর পাশাপাশি আরও একাধিক ইভেন্টে পদক জেতেন রোহিত।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...