Tuesday, June 23, 2026

দিঘার জগন্নাথ মন্দির থেকেই মিলবে তিনবেলার খাবার!

Date:

Share post:

দিঘায় জগন্নাথ মন্দির (Digha Jagannath temple) প্রতিষ্ঠা হওয়ার পর থেকে উপচে পড়া ভক্তদের ভিড় একের পর এক রেকর্ড তৈরি করেছে। সৈকত শহর পরিণত হয়েছে বাঙালির পরম প্রিয় তীর্থক্ষেত্রে। ভক্ত সমাগম আর জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবার জগন্নাথ ধামের নয়া পরিষেবা চালু করতে চলেছে মন্দির কর্তৃপক্ষ। শুধু ভোগ নয় এবার থেকে প্রাতঃরাশ (Breakfast), মধ্যাহ্নভোজন (Lunch) এবং নৈশকালীন আহারও (Dinner)মিলবে মন্দির থেকে!

পুজোর ছুটি হোক কিংবা শীতকালীন ঘুরতে যাওয়ার আমেজ, কোয়ালিটি টাইম কাটানো হোক বা নিছক মন খারাপ ভুলতে বাঙালির সবথেকে কাছের ডেস্টিনেশন হচ্ছে দিঘা (Digha)। সমুদ্রের আকর্ষণের সঙ্গে জগন্নাথ মন্দিরের জনপ্রিয়তা জুড়ে যাওয়ায় বছরের যে কোনও দিনেই দিঘাতে ভক্ত থেকে পর্যটকদের ক্রমবর্ধমান সংখ্যা চোখে পড়বে। এমনিতে বিভিন্ন হোটেলে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু যদি মন্দির থেকে খাবার পাওয়া যায় তার থেকে ভালো আর কিছু হতে পারে না। এতদিন ভোগের ব্যবস্থা ছিল কিন্তু এবার তিন বেলা আহারও মিলবে। হোটেলে বসেই পেয়ে যাবেন সেই খাবার। মেনুও রকমারি। চাইলে সকালে জলখাবারে লুচি-সবজি অথবা খিচুড়ি অর্ডার করতে পারেন। তবে সেক্ষেত্রে আগের দিন রাত নটার মধ্যে অর্ডার করে দিতে হবে। লুচি হলে ৫০ টাকা ও খিচুড়ি হলে ১০০ টাকা দিতে হবে।মধ্যাহ্নভোজে রয়েছে দু’ধরনের প্যাকেজ – সাধারণ ও স্পেশাল। সাধারণ প্যাকেজে ডাল, সবজি, ভাজা, মিষ্টি থেকে নানান ধরনের পদ মিলবে, মূল্য ১০০ টাকা। আর স্পেশাল প্যাকেজের মধ্যে রয়েছে অন্ন ভোগ-সহ আট রকমের পদ। সঙ্গে ঘি পরোটা, পনিরও। এই স্পেশাল প্যাকেজ পাওয়া যাবে ১৫০ টাকায়। নৈশভোজেও সাধারণ প্যাকেজে অন্নভোগ-সহ পাঁচ রকমের পদ আর স্পেশাল প্যাকেজে অন্ন ভোগ-সহ আট রকমের পদ থাকছে। এর সঙ্গে অবশ্যই জগন্নাথের মহাপ্রসাদ তো রয়েছে।মিষ্টির প্যাকেজের মধ্যে রয়েছে গজা, প্যাড়া, খাজা, লাড্ডু।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...