Sunday, June 7, 2026

ব্যাটিংয়ে প্রতিরোধ প্রোটিয়াদের, জয়ের মধ্যেও ভারতের চিন্তা বোলিং

Date:

Share post:

রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ রানে জয় পেল ভারত(India vs South Africa)। ভালো ব্যাটিং করলেও চিন্তা থাকল বোলিং নিয়ে। ভারতকে বেগ দিলেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। ৩৫০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে প্রোটিয়াদের ইনিংস শেষ হল ৩৩২ রানে। বোলিং ব্যর্থতায় জয় পেতে অপেক্ষা করতে হল শেষ ওভার পর্যন্ত।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। যশস্বী জয়সওয়াল মাত্র ১৮ রানে ফেরার পরে বিরাট রোহিত ব্যাটিংয়ের হাল ধরেন। ১৩৬ রানের পার্টনারশিপ গড়লেন দুই মহাতারকা। কোহলির(Vitat Kohli) ১৩৫ করলেন ১২০ বলে। অর্ধ-শতরান রোহিত(Rohit Sharma) ৫৭(৫১) ও কে এল রাহুলের ৬০(৫৬)। রোহিত খেলে গেলেন ৫১ বলে ৫৭ রানের ইনিংস।

ঋতুরাজ গায়কোয়াড় মাত্র ৮ রানে আউট হলেন। ওয়াশিংটন সুন্দরকে ব্যাটিং অর্ডারে এগিয়ে আনা হয়েছিল। মাত্র ১৩ রানে ফেরেন তিনি।। শেষদিকে রবীন্দ্র জাদেজার ২০ বলে ৩২ রান করলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট জেনসেন, বার্গার, বশ ও বার্টম্যানের।

ব্যাটিংয়ে শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়ারা। শূন্য রানে আউট হন রিকেলটন। এর পর কুইন্টন ডি’কককেও শূন্য রানে ফেরালেন হর্ষিতই। মার্করামকে আউট করলেন অর্শদীপ সিং। ৭ রান করে আউট হলেন তিনি।
ডি জর্জি ও ম্যাথু ব্রিৎজ জুটি গড়ার চেষ্টা করেন। ৩৯ রানের মাথায় ডি জর্জিকে আউট করলেন কুলদীপ ।জানসেন ৭০, ব্রিৎজ ৭২ রানে আউট হলেন। ভারতীয় বোলারদের চাপে ফেলে দিলেন প্রোটিয়া টেলএন্ডাররাও । বোছ ৬৭ রান করলেন। কুলদীপ চার উইকেট নিলেন ৬৮ রান দিয়ে।৬৫ রানের বিনিময়ে তিন উইকেট নিলেন হর্ষিত, অর্শদীপ দুটি, প্রসিদ্ধ একটি উইকেট নিলেন। ব্যাটে বলে ব্যর্থ সুন্দর। সিরিজে এগিয়ে গেলেও চিন্তা নিয়েই রাঁচি ছাড়বেন গম্ভীর।

আরও পড়ুন- বিজেপি রাজ্য সভাপতির সোশ্যাল মিডিয়া পোস্টে ‘লাইক’ করলেন কোন তৃণমূল নেতা!

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...