Tuesday, May 26, 2026

প্রাথমিকের ৩২ হাজার চাকরি বহাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে রায় হাই কোর্টের ডিভিশন বেঞ্চের

Date:

Share post:

প্রাথমিকের ৩২ হাজার চাকরি বহাল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) নির্দেশ খারিজ করে রায় দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ (Division)। বুধবার, বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের পর্যবেক্ষণ, ৩২ হাজার শিক্ষক এত দিন চাকরি করেছেন। তাঁদের পরিবারের কথা ভেবে আদালত চাকরি বাতিল করছে না। একই সঙ্গে আদালত জানায়, নিরাপরাদরা কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত হতে পারেন না।

হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্তা ED ও CBI দাগিদের চিহ্নিত করতে পেরেছে। সেই সংখ্যাটা ৩০০-র কিছু বেশি। তার জন্য ৩২ হাজার শিক্ষক ক্ষতিগ্রস্ত হতে পারেন না। এক সাংবিধানিক বিচারপতির কোনও ভাবেই তদন্তে নাক গলিয়ে রায় দেওয়ার কথা নয়। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় নিয়ে পর্যবেক্ষণে জানান ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। যে নথি পেশ করা হয়েছে, তাতে প্রমাণ হয় না যে ৩২ হাজারই অযোগ্য। ৯ বছর পরে চাকরি হারালে পরিবারও ক্ষতিগ্রস্ত হবে বলে মত বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের।
আরও খবরGroup C-Group D-র ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের, মিলবে বয়সজনিত ছাড়

Related articles

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু...

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...

‘আমি, মমতা দু’জনেই সর্বহারা’! কেন এমনটা বললেন পানিহাটির BJP বিধায়ক রত্না?

ফের ওপেন হয়েছে আরজি কর মামলার ফাইল। এই আবহে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক দীর্ঘ বৈঠক...

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...