Sunday, April 5, 2026

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি নিয়ে শুভেন্দুর মিথ্যাচার ফাঁস ব্রাত্যর 

Date:

Share post:

নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের কোনও অতিরিক্ত ফি দিতে হচ্ছে না, শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি পোস্ট করে জানালেন ব্রাত্য বসু। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি নিয়ে মিথ্যাচার আর অপপ্রচার করে চলেছেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। রাজ্যের বিরোধী দলনেতার সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক পোস্টের বিরোধিতা করে আসল সত্যি সকলের সামনে আনলেন রাজ্যের শিক্ষামন্ত্রী (Bratya Basu)। জানিয়ে দিলেন রাজ্য সরকার বিনামূল্যেই সকলের পড়াশোনার খরচ চালায়। তাই শুভেন্দু উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পরীক্ষার ফি নিয়ে যে কথা বলছেন তার সম্পূর্ণ মিথ্যা।

বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা তাঁর সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটি পোস্ট করে লেখেন যে ‘উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি পরীক্ষার ফি নিয়েসকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংসদের অধীনস্থ ছাত্র-ছাত্রীদের জানানো হয়েছে যে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার নাম নথিভুক্তিকরণের সময় নির্ধারিত ফি জমা করতে হবে। আর সেখানেই পরীক্ষার্থীদের থেকে সেন্টার ফি বাবদ আলাদাভাবে টাকা জমা নিচ্ছে রাজ্য সরকার।’ পাল্টা জবাব দেন শিক্ষামন্ত্রী। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পেশ বিজ্ঞপ্তি তুলে ধরে ব্রাত্ত লেখেন, ‘বিরোধী দলনেতা তাঁর চিরাচরিত ঢঙে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন উচ্চমাধ্যমিকের পরীক্ষার ফি নিয়ে। ওনার জ্ঞাতার্থে কেন্দ্রীয় সরকারে অধীন CBSE বোর্ডের ২০২৫ এর পরীক্ষার ফি-র নোটিশটা দিলাম। রাজ্য সরকার বিনামূল্যেই সকলের পড়াশুনো চালায়!এর সঙ্গে সঙ্গে সভাপতি, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রেস বিজ্ঞপ্তিও সংযুক্ত করলাম সবার জ্ঞাতার্থে যাতে সত্য মিথ্যা সকলের সামনে পরিষ্কার হয়ে যায়। বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধ হোক।’

চলতি বছর সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিকে পরীক্ষা হবে। এর জন্য যে অতিরিক্ত অর্থ লাগবে তার দায় সম্পূর্ণভাবে বিদ্যালয় শিক্ষা দফতর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদেয় বলে বিবৃতি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই বিদ্যালয়ের শিক্ষা দফতর সংসদকে ১১,২৬,০০,০০০ টাকা অনুমোদনও করেছে। ফলে পড়ুয়াদের পরীক্ষার জন্য আগে বার্ষিক ফি দিতে হতো এবারেও সেটাই দিতে হচ্ছে। অতিরিক্ত কোনও টাকা দিতে হচ্ছে না।

 

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...