Thursday, June 25, 2026

সাগরদিঘিতে নতুন ইউনিট, কবে থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের সুপার পাওয়ার ইউনিটের কাজ শেষ। এবার এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে জনসভা থেকে এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Baranjee)।

মুখ্যমন্ত্রী বলেন, সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে ৬৬০ মেগাওয়াট সুপার ইউনিট পাওয়ার তৈরি করেছি আমরা। এটা রাজ্যের সব থেকে বড় ইউনিট। আগামী ১০ ডিসেম্বর এখান থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। ২৬ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Baranjee) বলেন, ২০১৭ সালে আমরা ঘোষণা করেছিলাম সাগরদিঘিতে সুপার পাওয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে। এখন সেই কুপার পাওয়ার ইউনিট তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। এটি শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় ইউনিট নয়, উত্তর-পূর্ব ভারতে প্রথম সুপার পাওয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি গড়ে তোলার জন্য আমি পাওয়ার ডিপার্টমেন্টকে অভিনন্দন জানাই। এই ইউনিটটি তৈরি করতে খরচ হয়েছে ৪ হাজার ৫৬৭ কোটি টাকারও বেশি। এখান থেকে আরও ১৬ লক্ষ ৭০ হাজার পরিবার নতুন করে বিদ্যুৎ পাবে।

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...