Friday, June 5, 2026

পাওয়ার কোচের প্রস্তাব শুনে হন অবাক, নতুন দায়িত্ব প্রসঙ্গে কী বলছেন রাসেল?

Date:

Share post:

কয়েকদিন আগেই আইপিএল থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল(Andre Russell)। তবে কেকেআর শিবিরে তাঁকে দেখা যাবে পাওয়ার কোচ হিসাবে। অবসর প্রসঙ্গে এবার মুখ খুললেন ক্যারিবিয়ান তারকা। রাসেলের মুখে শোনা গেল উইসেন বোল্ট বা এবি ডিভিলিয়ার্সের কথা।

ক্রিকবাজকে দেওয়া দেওয়া সাক্ষাতকারে রাসেল(Andre Russell) বলেছেন,  উইসেন বোল্ট এবং এবি ডিভিলিয়ার্স উভয়েই কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীন অবসর নিয়েছিলেন। সেই সময় সকলেরই প্রশ্ন ছিল, কেন তাঁরা এমন সিদ্ধান্ত নিলেন। আমি কেরিয়ারের এমন একটা জায়গায় পৌছেঁছি তাতে আমার মনে হয়েছে আমার জন্য অবসরের এটাই সঠিক সময়।

এখানেই থেমে না থেকে রাসেল আরও বলেন, “ আমি ভবিষ্যতের জন্য ছাপ রেখে যেতে চাই। যাতে Andre Russell Breaks Silence On Why He কেউ বলতে না পারে, আমার আরও তিন-চার বছর আগে অবসর নেওয়া উচিত ছিল। এ কথা ভেবেই আমি সরে দাঁড়িয়েছি।”

আগামী মরশুমে কেকেআরের কোচিং টিমে থাকবেন রাসেল(Andre Russell)। কিন্তু পাওয়ার কোচের পদ পেয়ে নিজেও কিছুটা অবাক হয়ে যান। কারণ কোচিং টিমে এই পদ খুব একটা শোনা যায় না। এই প্রসঙ্গে রাসেল বলেন, ভেঙ্কি মাইশোর প্রথম যখন আমাকে এই প্রস্তাব দেন তখন আমি কিছুটা অবাক হই।কারণ মাঠে সারাজীবন এই কাজই করে এসেছি। শট মারার সময় যে শক্তি শরীরে আনি,  বোলিং-ফিল্ডিংয়ের ক্ষেত্রেও তাই। যে কোনও বিভাগে কেকেআরকে সাহায্য করার জন্য তৈরি। জিম, ফিটনেস হোক বা যা খুশি।”

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...