Tuesday, June 9, 2026

নানুরে দুষ্কৃতী হামলায় খুন তৃণমূলের বুথ সভাপতি, আশঙ্কাজনক আরও ৫

Date:

Share post:

বীরভূমের নানুরে খুন তৃণমূল নেতা। শুক্রবার রাতে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হল থুপসড়ার তৃণমূল বুথ সভাপতি রাসবিহারী সর্দার (Rashbihari Sardar) ওরফে দোদনের (৫০)। নবান্ন উপলক্ষে অন্নপূর্ণা পুজোর প্রস্তুতি নিয়ে পাতিছাড়া গ্রামের নাট মন্দিরে গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসে ছিলেন তিনি।অভিযোগ সেই সময় একদল দুষ্কৃতী লোহার রড, শাবল নিয়ে নির্বিচারে হামলা চালায়। মাটিতে ফেলে কোপানো হয় তৃণমূল নেতাকে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়রা জানিয়েছেন দুষ্কৃতীরা দ্রুত হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়েছে সেখানে পৌঁছয় নানুর থানার পুলিশ (Nanur Police)। রাতের ঘটনার জেরে সকালেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল নেতাকে বাঁচাতে গিয়ে পাঁচ জন কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লক হাসপাতালে (Mangolkot Block Hospital) চিকিৎসাধীন। মৃতের ছেলে জানিয়েছেন এই ঘটনায় এফআইআর করা হয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছে মৃত তৃণমূল নেতার পরিবার।

 

Related articles

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...

Bengal T20 League: ইডেনে অতিথি আকাশ, হার শ্রাচী রাঢ় টাইগার্সের মহিলা দলের

বেঙ্গল টি২০ লিগে (Bengal T20 League) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রাচী রাঢ় টাইগার্সকে (Shrachi Rarh Tigers) ডিএলএস(DLS) মেথডে ৮ উইকেটে...

তারকাদের বিদায় মঞ্চ, মেসি-রোনাল্ডোদের মতো কারা খেলতে নামছেন শেষ বিশ্বকাপে?

প্রতিটি বিশ্বকাপেই(FIFA World cup) নতুন তারকাদের যেমন উত্থান হয় তেমনই বিদায় নেন একাধিক কিংবদন্তি ফুটবলার। আসন্ন বিশ্বকাপে ৪৮...