Sunday, June 7, 2026

বাস্তবিক সর্বধর্ম সমন্বয়ের বার্তা: মেয়ো রোড থেকে বিভাজনের বিরুদ্ধে সরব তৃণমূল

Date:

Share post:

দেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন ৬ ডিসেম্বর। প্রতিবছর বাংলার শাসকদল তৃণমূলের তরফে এই দিনটি সংহতি দিবস হিসাবে সম্প্রীতি রক্ষার বার্তা নিয়ে ডাক দেওয়া হয়। এবছরও শনিবার এই দিনে কলকাতার মেয়ো রোডে বিশাল সংহতি দিবসের কর্মসূচি তৃণমূল কংগ্রেসের (TMC)। ৬ ডিসেম্বর দলের নেতৃত্বরা এই মঞ্চ থেকে সংহতি ও ঐক্য বজায় রাখার বার্তা দিয়েছেন। কলকাতার মেয়ো রোডে এই সভায় হাজির ছিলেন সর্ব ধর্মের, সর্ব জাতির প্রতিনিধিরা।

সভা মঞ্চ থেকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সব সম্প্রদায়, সব ধর্ম, সব শ্রেণী সকলেই একসঙ্গে থাকবে। সংবিধানের (Constitution) শপথ নিয়ে যারা সরকারে থাকে, তাঁরা সংহতি ও সম্প্রীতিকে নষ্ট করছে। এই মঞ্চ থেকে তাঁদের ধিক্কার জানাচ্ছি। একইসঙ্গে তিনি আরও বলেন, এই সভা মঞ্চ থেকে উঠছে এসআইআরের (SIR) কথা। কেন এটা হচ্ছে? আসন্ন নির্বাচনের মুখোমুখি হতে চলেছে ৫টি রাজ্য। নির্বাচনের আগে একটি রাজ্যকে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ভারতের সংবিধান ঐক্যের কথা বলে। মৌলিক অধিকারের কথা বলে। রাইট টু মুভমেন্ট আটকানোর চেষ্টা কড়া হলে চুপ করে বসে থাকবে না বাংলা।

আরও পড়ুন : সংহতি দিবসে সোশ্যাল মিডিয়ায় একতার বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর 

সংহতি দিবসের মঞ্চ থেকে বিজেপিকে ধুয়ে দিয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দলের সাফ কথা, যে রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, এটা মানা হবে না। ভোটাধিকার নষ্ট করার লক্ষ্যে, ভারতে সংবিধানকে নস্যাৎ করার কাজ কড়া হচ্ছে। সংবিধানের অধিকার থেকে একজন মানুষকেও বঞ্চিত করতে দেওয়া হবে না। সংবিধানের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা কড়া হলে গর্জন চলবে।

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...