Friday, February 6, 2026

ভোটার তালিকা নিয়ে কমিশনকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী অরূপ বিশ্বাসের 

Date:

Share post:

জেলা সফরের নবম দিনে পূর্ব বর্ধমানের দু’টি বিধানসভা – গলসি ও আউশগ্রামে – দলীয় নির্দেশিত ভোটার তালিকা সংশোধনের কাজ তদারকি করলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজ্যের মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। এদিন প্রথম থেকেই বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে কাঠগড়ায় তোলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, বাংলা এবং বাংলার মানুষকে বঞ্চনা করে, অপমান করে এবং ভাতে মারার চেষ্টা করে বিজেপি ব্যর্থ হয়েছে। এখন তারা বাংলার ভোটাধিকার হরণ করতে এসেছে। তাই বাংলার ভোটাধিকার রক্ষায় কর্মী-সমর্থক সকলকে নিয়ে একসাথে লড়াইয়ে নামার আহ্বান জানান তিনি।

শনিবার আউশগ্রামের ১ নং ও ২ নং ব্লকে বাংলার ভোট রক্ষার দলীয় ক্যাম্প পরিদর্শন করতে এসে মন্ত্রী অরূপ বিশ্বাস এসআইআর ইস্যুতে সুর চড়িয়ে বলেন, খসড়া তালিকায় একটিও বৈধ ভোটারের নাম বাদ গেলে যে তীব্র আন্দোলন হবে, ভারতবাসী তা আজ পর্যন্ত দেখেনি বলে হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে নির্বাচন কমিশনকে বুঝিয়ে দেওয়া হবে, “কত ধানে কত চাল চলে।” মন্ত্রী শুরু থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই আক্রমণাত্মক সুর তোলেন।

এদিন প্রথমে তিনি যান আউশগ্রাম ২ নং ব্লকের গ্যাঁরাই অঞ্চলে। সেখানে এসআইআর প্রক্রিয়ায় যুক্ত ব্লকের বিএলএ (Booth Level Agent) ও কর্মীদের সাথে কথা বলেন অরূপ এবং কোনো সমস্যা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন। এরপর তিনি যান আউশগ্রাম ১ নং ব্লকের গুসকরায় বিধায়ক কার্যালয়ে। সেখানে আউশগ্রাম ১ নং ব্লকের এসআইআর সংক্রান্ত সমস্ত তথ্য তিনি খতিয়ে দেখেন। গত ন’দিনে তিনি হুগলির ১৮টি, পূর্ব বর্ধমানের ১৬টি এবং পশ্চিম বর্ধমানের ৯টি – মোট ৪৩টি বিধানসভার এস.আই.আর কার্যক্রম পরিদর্শন শেষে রাতে কলকাতায় ফিরছেন।

আরও পড়ুন – হাসপাতালের বেডে শুয়ে সন্তানের অপেক্ষায় সোনালি: প্রকাশ করলেন সুপ্ত ইচ্ছা

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

‘আরও বেশি আসন, আরও বেশি ভোট’, বিধানসভায় বিরোধীদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

জনসভার মঞ্চ থেকে এতদিন যে দাবি করে আসছিলেন, এবার বিধানসভার অন্দরে দাঁড়িয়েই বিরোধীদের চোখে চোখ রেখে সেই চ্যালেঞ্জ...

ফাইনালে দিল্লির স্বপ্নভঙ্গ, স্মৃতির ব্যাটেই WPL খেতাব জয় আরসিবির

আইপিএলের পর WPL, ফের খেতাব জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB)। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে WPL ২০২৬ চ্যাম্পিয়ন স্মৃতি মান্ধানার আরসিবির(RCB)।...

এবার ‘কৃষক বন্ধু’-র তালিকায় ক্ষেতমজুরও! সেচের জল নিখরচায় দিতে বাজেটে বড় ঘোষণা রাজ্যের

রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের পাশে দাঁড়ানোর পর এবার ভূমিহীন ক্ষেতমজুরদের জন্যও আর্থিক সুরক্ষার দরজা খুলে দিল নবান্ন।...

অন্তর্বর্তী বাজেট: ডুমুরজলায় স্পোর্টস সিটি, বারুইপুরে কালচারাল সিটি! উন্নয়নে বড়সড় ঘোষণা রাজ্যের

খেলার মাঠ থেকে অভিনয়ের মঞ্চ— রাজ্যের পরিকাঠামোয় আমূল বদল আনতে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। হাওড়ার ডুমুরজলায় প্রস্তাবিত...