Saturday, February 7, 2026

অশিক্ষিত ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’! ধারাবাহিকে বানান ভুল করতেই ট্রোলের মুখে স্বস্তিকা

Date:

Share post:

স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। প্রথম দিন থেকেই কার্যত ছক্কা হাঁকাতে শুরু করেছে এই ধারাবাহিক। নাম ভূমিকায় অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। অনেকদিন পর ছোটপর্দায় কামব্যাক করেছেন তিনি। সম্প্রচার শুরু হতেই এই ধারাবাহিক টিআরপি তালিকার শীর্ষে পৌঁছে গেছে। এহেন জনপ্রিয়তার মাঝে হঠাৎ তাল কাটলো। কারণ ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে লেখা ইংরেজি ‘বানান’ ভুল! যে অধ্যাপিকা ছাত্র-ছাত্রী থেকে কলেজ কর্তৃপক্ষ প্রত্যেককে বলে বলে ‘বায়োলজি’ শিখিয়ে দেন তিনি কিনা সামান্য ইংরেজি বানানটুকু জানেন না। স্নেহাশিস চক্রবর্তীর (Snehasish Chakraborty) ব্লুজ প্রোডাকশনের (Bluz Production) নতুন ধারাবাহিকের সাম্প্রতিক পর্বের পরই ট্রোলের মুখে স্বস্তিকা!

বাঙালির ড্রয়িং রুমে সান্ধ্যকালীন আকর্ষণ জনপ্রিয় চ্যানেলের বাংলা সিরিয়ালগুলি। আজকাল যদিও একেকটা ধারাবাহিকের আয়ু খুব একটা বেশি হয় না। তবুও ওপেনিং-এ সিক্সার হাঁকানো ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’কে খুব কম সময়ের মধ্যেই ভালোবেসে ফেলেছেন দর্শকরা। তাই সেখানে ভুল ত্রুটি তো কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আর তাছাড়া যেখানে দেখানো হচ্ছে সিরিয়ালের নায়িকা একজন অধ্যাপিকা, সেখানে তিনি ক্লাস রুমের ছাত্রদের পড়ানোর সময় ইংরেজি বানান ভুল লেখেন কী করে? সমালোচনায় সরব নেট পাড়া। কিন্তু ঠিক কী করেছেন স্বস্তিকা?এই নতুন ধারাবাহিকের একটি পর্বে দেখা যায় ক্লাসরুমের বোর্ডে ইংরাজি হরফে ‘নলেজ ইজ পাওয়ার’ কথাটা লেখা রয়েছে। কিন্তু সেই ইংরেজি বানানে ‘নলেজ’ শব্দটির মধ্যে নেই ‘ডি’-এর অস্তিত্ব। অর্থাৎ সেখানে লেখা হয়েছে KNOWLEGE, আর তা দেখেই রে রে করে ওঠে সোশাল মিডিয়া। ট্রোলড হতে হয় অভিনেত্রীকে। চাপের মুখে পড়ে সমাজমাধ্যমে ক্ষমা চেয়ে নেন প্রফেসর বিদ্যা ব্যানার্জি। ভিডিও বার্তায় স্বস্তিকা বলেন, “আমি আমার দর্শকের কাছে ক্ষমা চাইছি। বিদ্যা ব্যানার্জি পর্দায় নতুন। ভুল অনেকেরই হয়। ছোটবেলায় অঙ্ক কষতে গিয়ে এরকম ভুল অনেকের হত। এটাও তেমনই। এটা সিলি মিসটেক। তার মানে এই নয় যে আমাদের টিমের সকলে অশিক্ষিত।” যদিও এরপরও সমালোচনা থামেনি। যে ধারাবাহিকের প্রেক্ষাপট শিক্ষাঙ্গন সেখানে এই ধরনের ভুল সাধারণ বিষয় নয় বরং একটা বড় অন্যায় বটে মনে করছে সোশ্যাল মিডিয়ার একাংশ। এখন টিআরপিতে ট্রোলিংয়ের প্রভাব পড়ে কিনা সেটাই দেখার।

 

spot_img

Related articles

৩ বছর না হলে আনা যাবে না অনাস্থা, গৃহীত পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী বিল

পঞ্চায়েত স্তরে প্রশাসনিক স্থায়িত্ব ও সুষ্ঠু পরিষেবা নিশ্চিত করতে ত্রিস্তরীয় পঞ্চায়েতে শীর্ষ পদাধিকারীদের অপসারণ সংক্রান্ত নিয়মে বদল আনল...

জনবিচ্ছিন্ন বঙ্গ বিজেপি! ইস্তাহার বানাতে মানুষের রায় জানতে এবার ড্রপ-বক্স

বঙ্গ সংস্কৃতি, ভাষা তো বটেই, বাংলার রাজনীতিতেও কতটা জনবিচ্ছিন্ন, এবার নিজেরাই প্রমাণ করে দিচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। মানুষের...

আমেরিকার থেকে ৩গুণ জিনিস কিনতে বাধ্য ভারত: ভারত-মার্কিন চুক্তির সমালোচনায় বিরোধীরা

ভারতের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যে নরেন্দ্র মোদি (Narendra Modi) মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে বাণিজ্য চুক্তি...

জৌলুসহীন ম্যাচেও মান রাখল ইডেন, ম্যাচে নেই বল বয়

  ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে ইডেনে হল টি২০ বিশ্বকাপের বোধন। মান রাখল ক্রিকেটের নন্দন কানন। ওয়েস্ট ইন্ডিজকে ঘিরে...