Thursday, April 9, 2026

এইমসে চাকরি দেওয়ার নামে প্রতারণা! গ্রেফতার অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেত্রী

Date:

Share post:

কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন হালিশহরের বাসিন্দা ও বিজেপি নেত্রী তনু খাস্তগীর। ইব্রাহিম মণ্ডল, পঙ্কজ রায় এবং রিপন দাসসহ একাধিক অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে গয়েশপুর ফাঁড়ি এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। সোমবার তাঁকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়।

অভিযোগ, বহু শীর্ষনেতার সঙ্গে ঘনিষ্ঠতার ছবি দেখিয়ে চাকরি দেওয়ার আশ্বাস দেন তনু। দলেরই চার সদস্যের কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দুই সপ্তাহের মধ্যে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ না হওয়ায় দায়ের হয় লিখিত অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে।

তবে আদালতে নিয়ে যাওয়ার পথে তনু পাল্টা অভিযোগ করেন, তিনি কোনও অর্থ নেননি। দলেরই একটি অংশ ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসিয়েছে বলে দাবি করেন তিনি। এই মন্তব্যে স্বাভাবিকভাবেই নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

কল্যাণী এইমসকে কেন্দ্র করে এর আগেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। বিজেপির দুই সাংসদ, দুই বিধায়কসহ মোট আটজনের বিরুদ্ধে আত্মীয়পরিজনদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল। ওই মামলার তদন্তভার এখন সিআইডির হাতে। বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধেও মেয়ের চাকরি সংক্রান্ত অভিযোগ নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।

আরও পড়ুন – প্রোঅ্যাক্টিভ হোন: কোচবিহারের বৈঠক থেকে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...