Thursday, June 11, 2026

বিতর্ক ভুলে বাইশ গজে সাধনায় মগ্ন স্মৃতি, সতীর্থের জন্য জেমাইমার বার্তা

Date:

Share post:

বিতর্ককে পিছনে ফেলে অবশেষে ক্রিকেট মাঠে ফিরলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। সোমবার থেকে ফের অনুশীলন শুরু করলেন ভারতীয় দলের সহ অধিনায়ক। বিগত কয়েক সপ্তাহ ধরেই তাঁকে নিয়ে হাজারো বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে তাঁর বিয়েকে কেন্দ্র করে।

গত ২৩ নভেম্বর বলিউড সুরকার পলাশের সঙ্গে তার বিয়ের কথা ছিল কিন্তু বিয়ের দিন থেকে শুরু হয় বিভ্রাট। একের পর এক বিপর্যয় ঘটতে থাকে স্মৃতির জীবনে।বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তখনই বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় দুই পরিবার। পরদিন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয় পলাশকেও। প্রায় তিনদিন চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছাড়া পান দু’জনে।

এরপর পলাশের একের পর এক কীর্তি প্রকাশ্যে আসে। শেষ পর্যন্ত রবিবারই বিয়ে ভেঙে দেওয়ার কথা ঘোষণা করে ভারতের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার। ব্যক্তিগত জীবনের উত্থান পতন সামলে আবারও নিজের চেনা জগতে ফিরলে স্মৃতি মান্ধানা। আগামী একুশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন সহ অধিনায়ক। সোমবার তাঁর অনুশীলনের ছবি প্রকাশ এসেছে। ক্রিকেটের তিনি রানী তাকে সব থেকে ভালো মানায় তাই অনেকেই মনে করছেন রানী নিজের সাম্রাজ্যে ফিরলেন।

মন ভাঙা স্মৃতির(Smriti Mandhana )জন্য একটি গান শেয়ার করেছেন সতীর্থ জেমাইমা । ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকজনের গান শেয়ার করেছেন। যেখানে অলিভিয়া ডিনের জনপ্রিয় গান ‘ম্যান আই নিড’ গাইছিলেন তাঁরা। এই গানের অর্থ, এক প্রেমিকা বলছেন, একজন পুরুষ এগিয়ে এসে তাঁকে উপহার দিক। তাঁর সঙ্গে কথা বলুক। প্রেমিকা যেরকম চান, সেরকম ভাবে নিজেকে তুলে ধরুক।

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...