Thursday, June 11, 2026

আজ কোচবিহার রাসমেলার মাঠে রাজনৈতিক জনসভা মমতার

Date:

Share post:

এসআইআর (SIR) আবহে মঙ্গলবার কোচবিহার রাসমেলার মাঠে রাজনৈতিক জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার কোচবিহারে জনসংযোগের পাশাপাশি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। যদিও সেখানে ডিটেনশন ক্যাম্প নিয়ে কিছু বলতে চাননি। মমতা জানিয়েছেন, আজ রাজনৈতিক সভা থেকেই SIR রিভিশন নিয়ে তাঁর বক্তব্য তুলে ধরবেন তিনি। পাশাপাশি লোকসভা ভোটে কোচবিহার আসনে জয়ী হওয়ার পরে মমতার লক্ষ্য আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহারের বেশি আসনে জয় পাওয়া। সেই নিয়েও কর্মী সমর্থকদের বার্তা দেবেন সর্বোচ্চ নেত্রী। সভা চত্বরে সকাল থেকেই আঁটোসাঁটো নিরাপত্তা।

রাজ্যে যখন স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কারণে একের পর এক মৃত্যু ঘটছে তখন পথে নেমে প্রতিবাদে সরব হয়েছেন মমতা। মতুয়া অধ্যুষিত বনগাঁয় জনসভা এবং পদযাত্রার পরে গত সপ্তাহে তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর কর্মসূচি ছিল সংখ্যালঘু অধ্যুষিত দুই জেলা মালদহ এবং মুর্শিদাবাদে। আজ রাজবংশী অধ্যুষিত কোচবিহারে রাজনৈতিক জনসভা থেকে তিনি বিজেপি (BJP) ও কমিশনের (ECI)বিরুদ্ধে একযোগে তীব্র আক্রমণ শানাবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি কামতাপুরি, নস্যশেখের মতো উত্তরবঙ্গের ছোট ছোট কমিটি গুলোর জন্য কী করা হয়েছে সেই প্রসঙ্গও তুলে ধরতে পারেন।

Related articles

সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে বৃহস্পতিবারই সিআইডির (CID) কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...

রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন...

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...