Monday, February 9, 2026

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই: কোচবিহার থেকে দলের কর্মীরদের বার্তা দলনেত্রীর

Date:

Share post:

ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়ায় সমস্যায় পড়া মানুষদের সাহায্যের জন্য দলের নেতৃত্বদের একসঙ্গে কাজ করার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার কোচবিহারের (Coochbihar) রাসমেলা মাঠে জনসভা থেকে দলনেত্রী বলেন, বিএলএরা (BLA) যেমন কাজ করছেন করবেন। দলও যেন ঐক্যবদ্ধভাবে কাজ করে। এদিন সরব হন এসআইআরের (SIR) নামে ভোটবন্দি ইস্যুতেও।

এসআইআর নিয়ে আরও একভার ভীত না হওয়ার বার্তা দিলেন দলনেত্রী। বললেন, কোনও ভোটারকে (voter) হেয়ারিং প্রক্রিয়ায় (hearing) ডাকা হলে তিনি যেন যা কাগজপ্রত্র আছে তা নিয়ে যান। কোনও ডকুমেন্টের (document) দরকার হলে সরকার ও দল সাহায্য করবে। তিনি জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প করা হবে। প্রতি গ্রাম পঞ্চায়েতে সেই বুথ হবে। সেখান থেকে সব সাহায্য পাওয়া যাবে।

আরও পড়ুন : BSF অত্য়াচার করলে মহিলারা সামনে থাকবে: বিজেপির স্বৈরাচার ঠেকাতে মমতার নির্দেশ

এদিনই দলকে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দলকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যুদ্ধ যখন বাঁধে সবাইকে কাঁধে-কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়। একইসঙ্গে বিজেপি ভোটবন্দি নিয়ে ধুয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, কখনও নোটবন্দি, কখনও এসআইআরের নামে ভোটবন্দি। ১ কোটি লোকের নাম বাদ দিতে হবে। মারা যায়নি মৃত দেখানো হচ্ছে।

spot_img

Related articles

শওকতের বয়ান আসলে ‘আবেগ’, বিধায়কের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বঞ্চনাকেই দায়ী করলেন কুণাল

রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর যখন ঘরে ঘরে খুশির হাওয়া, ঠিক তখনই ভাঙড়ের বিধায়ক শওকত মোল্লার...

সংসদে বাংলার বঞ্চনার তথ্য পেশ: সোমবার বাজেট বক্তৃতা অভিষেকের

একের পর এক কেন্দ্রীয় বাজেট পেশ হয়। বাংলার প্রতি সদয় হয় না কেন্দ্রের মোদি সরকার। নতুন কোনও প্রকল্প...

গম্ভীরের গৃহে নৈশভোজ সূর্যদের, ভারতীয় দল নিয়ে বড় বয়ান সৌরভের

টি-টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup )প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। এবার মিশন নাবিবিয়া।  বৃহস্পতিবার দিল্লির অরুণ...

সমাপ্ত হল আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরার পুরস্কার জিতল কোন সিনেমাগুলি?

রবিবার সপ্তাহ হল সমাপ্ত হল ৪র্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব অব ইন্ডিয়া ( International Sports Film Festival of...