Thursday, May 21, 2026

রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস স্মরণ, শ্রদ্ধা রোকেয়া মিনারে

Date:

Share post:

বরেণ্য শিক্ষাব্রতী, নারীমুক্তির পথপ্রদর্শক ও সাহিত্যিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস মঙ্গলবার সকাল ১০:৩০ টায় ‘রোকেয়া মিনার’ এ যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো। এই উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয় এবং তাঁর অবদান স্মরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান, বিশ্বকোষ পরিষদের সহসভাপতি ড. সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক নীলাদ্রি সেনগুপ্ত, আল হিলাল মিশনের কর্মকর্তা ইমতিয়াজ কালাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা রোকেয়া সাখাওয়াত হোসেনের শিক্ষার আলো ছড়ানোর এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদানের কথা স্মরণ করেন। স্মরণসভায় অংশগ্রহণকারীরা তাঁর আদর্শকে তুলে ধরে সমাজে নারী শিক্ষার প্রসার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় সক্রিয় থাকার শপথ নেন। অনুষ্ঠানের মাধ্যমে পুনরায় জনসমক্ষে তুলে ধরা হয় রোকেয়ার দৃষ্টিভঙ্গি, যা আজও সমাজে শিক্ষার আলো জ্বালাতে প্রেরণা জুগাচ্ছে।

আরও পড়ুন- নচিকেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...

তৃণমূল বিধায়কের আর্জিকেই মান্যতা: আইনানুযায়ী ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে ছাড় বিবেচনা করুক রাজ্য, নির্দেশ হাই কোর্টের

তৃণমূল বিধায়ক আখরুজ্জমানের আর্জিকেই মান্যতা, ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে যে ছাড় আইনে আছে, রাজ্যকে তা বিবেচনার নির্দেশ দিল কলকাতা...

ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, ২৪ ঘণ্টায় জোড়া মৃত্যু! লোধাশুলিতে বন দফতরের গাড়ি ঠেলল ‘রামলাল’

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। ভাইরাল হল 'রামলাল'(Ramlal)-এর দাপটের ভিডিও। জঙ্গল এলাকার একটি গাড়িকে শুঁড় দিয়ে ঠেলে বেশ কিছুটা...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: জীবন-জীবিকা রক্ষায় গর্জে উঠল তৃণমূল

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়— এই দাবি নিয়ে প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের জীবন-জীবিকা রক্ষায় বৃহস্পতিবার...