Friday, June 19, 2026

চক্রবর্তী রাজাগোপালাচারীর জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

চক্রবর্তী রাজাগোপালাচারী ১৮৭৪ সালের ১০ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ, ইতিহাসবিদ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা। ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন তিনি। তিনি একটা সময়ে তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রীও ছিলেন। তিনি স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা এবং ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক ভারত রত্নও পেয়েছিলেন। আজ তাঁর জন্মদিবস উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।

মুখ্যমন্ত্রী লেখেন, ”দূরদর্শী রাষ্ট্রনায়ক, আইনজীবী, লেখক এবং স্বাধীনতা সংগ্রামী চক্রবর্তী রাজগোপালাচারীর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।” প্রসঙ্গত, ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য এবং মহাত্মা গান্ধীর অনুগত রাজাগোপালাচারী আধুনিক ভারতীয় রাজনীতিতে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তামিল রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিন্দি শিক্ষার বাধ্যতামূলক প্রবর্তনের জন্য তার কার্যকাল উল্লেখযোগ্য ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস পর, তৎকালীন গভর্নর-জেনারেল ভিক্টর হোপের যুদ্ধ ঘোষণার প্রতিবাদে রাজা গোপালাচারী পদত্যাগ করেন।

 

Related articles

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...