Saturday, June 13, 2026

নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, পুলিশের বদলি শেষ করার ডেডলাইন নির্বাচন কমিশনের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। এবার তার আগেই প্রশাসনিক স্তরে রদবদলের বার্তা দিল নির্বাচন কমিশন(Election Commission )। রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সঙ্গে যুক্ত সব পুলিশকর্মীর বদলি ও পোস্টিং প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হল।

এই আবহে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক স্বরাষ্ট্রসচিবকে চিঠি পাঠিয়েছে। চিঠিতে জানানো হয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে পুলিশকর্মীদের দ্রুত রদবদল অত্যন্ত প্রয়োজন। আগে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হলেও এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হল। বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে বদলি ও পোস্টিং শেষ করে রিপোর্ট পাঠাতে হবে, যাতে সেটা জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো যায়। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে বদলি প্রক্রিয়া সম্পূর্ণ করে জাতীয় নির্বাচন কমিশনকে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

দোরগোড়ায় রাজ্যের বিধানসভা ভোট। বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে চলতি মাসেই শেষের দিকে রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission)ফুল বেঞ্চের আসার সম্ভাবনা রয়েছে। শুক্রবার বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি-সহ রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের বৈঠকে এই নিয়ে কথা হয় বলে জানা গিয়েছে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...