Friday, June 5, 2026

সহকারিকে নিয়ে কলকাতায় লোবেরা, বৃহস্পতিবার থেকে নামবেন অনুশীলনে

Date:

Share post:

ভিসা সমস্যা কাটিয়ে কলকাতায় চলে এলেন মোহনবাগানের নতুন কোচ সার্জিও লোবেরা(Serjeo Lobera)। মঙ্গলবার রাত ১.৫৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে বেরোন স্প্যানিশ কোচ। তাঁর সঙ্গে এলেন মোহনবাগানের নতুন সহকারী কোচ মার্কেজ।

কয়েক সপ্তাহেই আগেই হোসে মোলিনার জায়গায় মোহনবাগানের কোচ হন লোবেরা(Serjeo Lobera)। ১ ডিসেম্বর থেকেই মোহনবাগানের অনুশীলন শুরু করে দিয়েছেন মোহনবাগান। সহকারী কোচ বাস্তব রায়ের অধীনেই চলছিল অনুশীলন। এবার অনুশীলনে যোগ দেবেন লোবেরা। বুধবার অনুশীলনে ছুটি। বৃহস্পতিবার থেকে দলকে নিয়ে অনুশীলন শুরু করাবেন লোবেরা। যুবভারতীর অনুশীলন গ্রাউন্ডে প্রথমবার মোহনবাগান দলকে কোচিং করাবেন লোবেরা।

শীতের গভীর রাতেও লোবেরাকে স্বাগত জানাতে কয়েকজন মোহনবাগান সমর্থক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ফুলের তোরা, উত্তরীয়তে স্বাগত জানানো হয়।  বিমানবন্দরে কয়েকজন সমর্থকের সঙ্গে সেলফিও তোলেন।তাঁর কন্ঠে জয় মোহনবাগানও শোনা যায়।

কিছুটা কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছেন লোবেরা। চলতি মরশুমে শিল্ড ছাড়া অন্য কোনও ট্রফি জেতেনি বাগান। তাঁকে ঘিরে রয়েছে প্রত্যাশার পারদ। দ্রুত নিজের মতো করে তাঁকে দলকে গুছিয়ে নিতে হবে।

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...