Monday, February 9, 2026

দলে সুযোগ না পেয়ে কোচকে বেধড়ক মার! চাঞ্চল্যকর ঘটনা ভারতীয় ক্রিকেটে

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটে চাঞ্চল্যকর ঘটনা। দলে সুযোগ না পেয়ে কোচকে বেধড়ক মারধর ক্রিকেটারদের। ঘটনাটি ঘটেছে পন্ডিচেরিতে(pondicherry)।  অনূর্ধ্ব-১৯ দলের কোচ বেঙ্কটরমন(S Venkataraman)। অভিযোগ, তিনজন ক্রিকেটার সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলে সুযোগ পাননি। সেই ‘রাগ’ থেকেই বেঙ্কটরমনকে ব্যাট দিয়ে প্রচন্ড মারধর করেন।

ঘটনাটি ঘটেছে ৮ ডিসেম্বরে। সেদিন নেটে অনুশীলন করাচ্ছিলেন  বেঙ্কটরমন(S Venkataraman), সেই সময় কার্তিকেয়ন, অরবিন্দরাজ এবং সন্তোষ কুমার এই ক্রিকেটার আসেন, তাঁকে ব্যাট দিয়ে বেধাড়ক মারধর করেন। কোচের কপালে ২০টি সেলাই পড়েছে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। খবর পৌঁছে গিয়েছে বিসিসিআইতেও।তিন ক্রিকেটারের বিরুদ্ধে সেদারাপেট থানায় অভিযোগ দায়ের হয়েছে।স্থানীয় সেদরাপেট থানায় অভিযোগ জানিয়েছেন বেঙ্কটরামন।

কোচ বেঙ্কটরমনের বক্তব্য, পন্ডিচেরির ক্রিকেট ফোরামের সম্পাদক জি চন্দ্রনের উসকানিতেই তিন ক্রিকেটার তাঁকে আক্রমণ করেন।  সাব-ইনস্পেক্টর এস রাজেশ বলেছেন, “বেঙ্কটরমনের কপালে ২০টি সেলাই পড়েছে। এখন স্থিতিশীল। তিন ক্রিকেটারই পালিয়েছে। আমরা ওদের খোঁজার চেষ্টা করছি।”

অনূর্ধ্ব-১৯ দলের অস্বীকার করেছে পন্ডিচেরি ক্রিকেটার্স ফোরামের প্রেসিডেন্ট সেন্থিল কুমারান। তিনি বলেন, ‘বেঙ্কটরামনের বিরুদ্ধে অতীতে একাধিক অভিযোগ উঠেছিল। স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে একাধিকবার দুর্ব্যবহার ও তাদের গালিগালাজ করেছিলেন তিনি।

বোর্ড সচিব দেবজিত সাইকিয়া অবশ্য জানিয়েছেন, সংবাদ মাধ্যমের প্রতিবেদনে গুরুত্বপূর্ণ অভিযোগ তোলা হয়েছে। বোর্ড সব দিক খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেবে।

spot_img

Related articles

চক্ষুদান ঘিরে বিতর্ক, নথি থাকা সত্ত্বেও গ্রেফতার স্কুলশিক্ষক

নদিয়ার(Nadia) কোতোয়ালি(Kotowali) থানা এলাকায় চক্ষুদানকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। মৃত মায়ের চোখ বিক্রি করে দেওয়ার অভিযোগে...

ফুটবল মাঠে সাফল্য অব্যাহত, কলকাতাকে বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন অ্যাডামাস

কলকাতা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে সর্বভারতীয় ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন অ্যাডামাস ইউনিভার্সিটি(Adamas University)। আজ আনন্দপুরের হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি...

রাজনীতি করবেন না: শুনানিতে মুখ্যমন্ত্রী থাকার বিরোধিতা করায় BJP-পন্থী সংগঠনকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

বাংলার মানুষের হেনস্থার প্রতিবাদে দেশের সর্বোচ্চ আদালতে (Supreme Court) গিয়ে সওয়াল করে ইতিহাস তৈরি করেন বাংলার বাংলার মুখ্যমন্ত্রী...

ফের কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

কানাডার (Canada) ব্র্যাম্পটন শহরে ফের খুন হলেন এক ভারতীয় বংশোদ্ভূত যুবক। সোমবার বিকেলে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারান...