Wednesday, February 11, 2026

এক ডায়লগে বাজিমাৎ, রিয়েল এস্টেট প্রকল্পের প্রমোশনকে কনসার্টে পরিণত করলেন শাহরুখ

Date:

Share post:

তিনি ভারতীয় বিনোদন জগতের (Indian entertainment industry) রোমান্টিক আইকন। চোখের চাহনি থেকে কথা বলার এক্সপ্রেশনে বুঁদ মহিলা মহল। বয়স বাড়লেও ‘ কিং ক্রেজ’ এতটুকু কমেনি। তাই তো বিয়ে বাড়ি থেকে প্রদর্শনী যেখানেই উপস্থিত হন শাহরুখ খান (Shahrukh Khan), সেখানেই তৈরি হয় ম্যাজিক। সম্প্রতি তার সাক্ষী হল দুবাই এক্সিবিশন সেন্টার (Dubai exhibition centre) । এক রিয়েল এস্টেট প্রকল্পের প্রোমোশন অনুষ্ঠানকে এক নিমেষে কনসার্টে পরিণত করে দিলেন বলিউড বাদশা। এক ডায়ালগই তৈরি করে দিল শাহরুখ-ম্যানিয়া।

দুবাইয়ের অনুষ্ঠানে প্রায় ছ-হাজার জনতার সামনে গ্র্যান্ড এন্ট্রি নিতে নিতে কিং খান (SRK) বললেন “ইতনি শিদ্দত সে ম্যায়নে তুমহে পানে কি কৌশিশ কি হ্যায়, কি হর জাররে নে মুজহে তুমহে মিলানে কি সাজিশ কি হ্যায়।” ব্যাস, ‘ওম শান্তি ওম’ সিনেমার এই ডায়লগ শাহরুখের কাছ থেকে শোনা মাত্রই বিভোর হয়ে পড়েন এক্সিবিশনে আসা প্রত্যেকে। কেউ বলছেন স্বপ্নের মতো মনে হচ্ছে, এখনো বিশ্বাস করতে পারছি না ; তো কেউ বলছেন এটাই জীবনের সেরা প্রাপ্তি। পরপর দু’বছর সিনেমা মুক্তি না পেলেও বলিউডের ‘জওয়ান’ খানের প্রভাব যে কতটা সুদূরপ্রসারী তা আরও একবার বোঝা গেল। এখানেই শেষ নয় ‘পাঠান’ ছবির ‘ঝুমে জো পাঠান’ গানেও এদিন সিগনেচার স্টেপ করে দেখান বাদশা। সিনিয়র সিটিজেন হয়েও জীবনীশক্তিতে ভরপুর তাঁর নিখুঁত পারফরম্যান্স মন জিতে নেয় দর্শকদের। অনুষ্ঠানে উপস্থিত হয়ে দর্শকদের সঙ্গে নিজের জীবনের গুরুত্বপূর্ণ ভাবনা ও আদর্শের কথা ভাগ করে নিয়েছেন শাহরুখ। কঠিন পরিশ্রমই যে সফলতার মূল মন্ত্র সে কথা জানাতেও ভোলেননি কিং খান। তাঁর প্রত্যেকটা কথায় হাততালি আর উল্লাস বুঝিয়ে দেয় কেন তিন দশকের বেশি সময় পেরিয়ে গেলেও বলিউডের সিংহাসনে শুধু তাঁরই আধিপত্য, তা সে তিনি প্রতিবছর সিনেমা করুন বা কয়েক বছরের বিরতিতে কামব্যাকের ক্যারিশমায় হৃদয় জিতুন অনুরাগীদের। বলিউড রোমান্সের প্রথম এবং শেষ কথা একজনই, তিনি শাহরুখ খান।

 

spot_img

Related articles

মহুয়া-পিকের ভুয়ো চ্যাট! অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে বাংলার পুলিশকে হেনস্থা যোগীরাজ্যে

তৃণমূলের বিরুদ্ধে মিথ্যাচার করাই একমাত্র লক্ষ্য বিজেপির। তার জন্যে যত নীচে নামা যায় ততটা নীচেই নামে ভারতীয় জনতা...

ভবিষ্যতের সংক্রমণের খবর মিলবে বর্তমানে! AI সাহায্য নিচ্ছে আইসিএমআর

আগামী দিনে কোনও বড় সংক্রমণ মানব জীবনকে অতিষ্ঠ করে তুলবে কিনা তা জানতে আর ভবিষ্যৎ পর্যন্ত অপেক্ষা করতে...

কয়লা পাচারে ধৃতদের মুখে বিজেপি নেতার নাম! বিস্ফোরক পোস্ট কুণালের

কয়লা পাচারে জড়িয়েছে বিজেপি নেতার নাম! কয়লা পাচার মামলায় মঙ্গলবার চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট...

ভোটের আগে ইউ টার্ন বাংলাদেশ সরকারের, বিশ্বকাপ বয়কটে ঢাল ক্রিকেটারদেরই

টি২০ বিশ্বকাপ(ICC T20 World Cup) বয়কট করলেও আইসিসির শাস্তির মুখে পড়তে হয়নি বাংলাদেশকে(Bangladesh)। বৃহস্পতিবার বাংলাদেশে সাধারণ নির্বাচন। ভোটের...