Sunday, June 14, 2026

যারা গায়ে হাত দিয়েছে সবাই গ্রেফতার: গীতাপাঠের মাঠে হকার মারধরে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

খাস কলকাতায় বাঙালির খাদ্যাভ্যাস বদলানোর চেষ্টা বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতকারীদের। ময়দানে মার খেলেন বাঙালি ফেরিওয়ালারা (Hawker)। নষ্ট করা হল তাঁদের ব্যবসার জিনিস। দাগিয়ে দেওয়া হল বাংলাদেশি বলে। আর এই ঘটনায় দ্রুত পদক্ষেপ রাজ্য প্রশাসনের। গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে। কৃষ্ণনগরের (Krishnanagar) জনসভা থেকে দরিদ্র ফেরিওয়ালাদের উপর হামলা চালানো বিজেপির দুষ্কৃতীদের গ্রেফতারের ঘটনায় স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলায় উত্তরপ্রদেশের (Uttarpradesh) মতো মানুষের খাদ্যাভ্যাসে হাত দেওয়া যে চলবে না, তা স্পষ্ট করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

ময়দানে গীতাপাঠের মাঠের ধারে যে ফেরিওয়ালারা প্যাটিস বিক্রি (patties seller) করছিলেন তাঁদের মারধরের ঘটনায় গোটা দেশে নিন্দার মুখে বিজেপি। এমনকি গীতাপাঠের (Gitapath) আয়োজক সাধু সমাজও নিন্দা করেছে মারধরের। তারপরেও বিজেপির আইটি সেল বারবার প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে প্যাটিস বিক্রেতা মিথ্যে বলেছিলেন। কিন্তু আদতে যা হয়েছে তা সকলের কাছেই পরিষ্কার। মার খেয়েছেন রিয়াজুল শেখ নামে এক ফেরিওয়ালা। নিজেকে ভারতীয় প্রমাণ করতে হয়েছে মুনতাজুদ্দিন মুনির নামের ফেরিওয়ালাকে।

এরপরই বৃহস্পতিবার সকালে ময়দান থানার পুলিশ গ্রেফতার করেছে মূল অভিযুক্ত সৌমিক গোলদার-সহ তিনজনকে। বাংলার মানুষের নিরাপত্তায় যেভাবে বাংলার প্রশাসন কাজ করছে, কৃষ্ণনগর থেকে তা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বার্তা, গরীব হকার (hawker) জিনিস বিক্রি করতে গিয়েছে। সব মিটিংয়ই কিছু না কিছু বিক্রি করে। কেউ ঝালমুড়ি, কেউ ভেলপুরি বিক্রি করে। সেও তার মতো বিক্রি করতে গেছে। তার মাথায় এটা খেলেনি এটা বিক্রি করব, না ওটা বিক্রি করব। ধরে মেরেছ! কাল সবকটাকে গ্রেফতার (arrest) করেছি যারা গায়ে হাত দিয়েছে।

আরও পড়ুন : ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় গ্রেফতার ৩

সেই সঙ্গে বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যে যেভাবে মানুষের উপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্তই বাসিন্দাদের বয়ে বেড়াতে হয়, তা যে বাংলায় চলবে না, তাও স্পষ্ট করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister)। তিনি দাবি করেন, এটা বাংলা এটা উত্তরপ্রদেশ (Uttarpradesh) নয়। এখানে তোমাদের গোদ্দারি চলবে না। এখানে তোমাদের হুকুম, আদেশ চলবে না। বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না।

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...