Saturday, June 13, 2026

ইথানল কারখানা থেকে জমিতে দূষণ ছড়াবে: রাজস্থানে প্রতিবাদী কৃষকদের পুলিশের মার!

Date:

Share post:

এলাকায় ইথানল কারখানা হলে চাষের খেতে দূষণ ছড়াবে। জল দূষিত হবে। দীর্ঘ এক বছর ধরে রাজস্থানের হনুমানগড় জেলার কৃষকরা এর প্রতিবাদ করলেও কান দেয়নি রাজস্থানের বিজেপি শাসক। এবার ইথানল কারখানা ভাঙার উদ্যোগ নিলে কৃষকদের উপর লাঠিচার্জ (lathi charge) করে রাজস্থান পুলিশ (Rajasthan police)। বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ-কৃষক সংঘর্ষে উত্তপ্ত হনুমানগড়ের (Hanumangarh) টিব্বি। পুলিশের লাঠিচার্জে আহত অন্তত ৫০ কৃষক।

রাজস্থানের হনুমানগড়ের টিব্বিতে ইথানল কারখানা (ethanol factory) তৈরি হওয়ার পরিকল্পনা শুরু হতেই প্রতিবাদ শুরু করে কৃষকরা। সম্প্রতি ফের কৃষকদের জোট বাঁধার প্রক্রিয়া শুরু হয় ইথানল কারখানা (ethanol factory) তৈরির কাজ শুরু হওয়ায়। টিব্বিতে একটি মহাপঞ্চায়েত আয়োজন করে কৃষকরা জোটবদ্ধ আন্দোলনের পথে নামলে পঞ্জাবের কৃষকরাও তাতে যোগ দেয়। বৃহস্পতিবার সকালে কারখানা এলাকায় কৃষকদের (farmers) জমায়েত হতেই পুলিশি তৎপরতা শুরু হয়। কৃষকদের উপর লাঠিচার্জ (lathi charge) থেকে কাঁদানে গ্যাসের সেল (tear gas cell) ফাটানো হয়। আহত হন বহু কৃষক।

এরপরই ক্ষোভে ফেটে পড়ে কৃষকরা। কারখানার ভিতর ঢুকে কারখানার সম্পত্তি লুট থেকে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। কমপক্ষে ১০ টি গাড়িতে আগুন লাগানো হয়। ভাঙা হয় বুলডোজার। ট্রাক্টর দিয়ে কারখানার পাঁচিল ভেঙে ঢুকে পড়ে কৃষকরা।

আরও পড়ুন : চাপে পড়েছে বিজেপি! সংসদে এবার গালাগালি অমিত শাহর

এলাকায় বিক্ষোভ থামাতে দ্রুত ইন্টারনেট বন্ধের (internet ban) নির্দেশ জারি করে বিজেপি শাসক। সেই সঙ্গে এলাকায় জারি করা হয় ১৬৩ ধারা। তবে কৃষকরা প্রতিবাদে অনড়। তাঁদের দাবি এই কারখানা (ethanol factory) এখানে তৈরি হলে তাঁদের ভবিষ্যৎ সংকটে পড়বে। ভবিষ্যৎ সুরক্ষিত করতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তাঁরা।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...