Monday, April 13, 2026

১০০ টাকায় টি২০ বিশ্বকাপের টিকিট, কীভাবে কাটবেন? জানুন বিস্তারিত

Date:

Share post:

ঢাকে কাঠি পড়ে গিয়েছে টি২০ বিশ্বকাপের(T20 World Cup)। ইতিমধ্যেই সূচি ঘোষণা  হয়ে গিয়েছে বিশ্বকাপের। এবার শুরু হয়ে গেল টিকিট বিক্রিও। আপাতত প্রথম পর্বের টিকিট বিক্রি শুরু হয়েছে। দ্বিতীয় পর্বের টিকিট বিক্রি কবে থেকে হবে,  সেটা খুব তাড়াতাড়ি আইসিসির পক্ষ থেকে জানানো হবে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৪৫ মিনিট থেকে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হল। ‘টিকিটস.ক্রিকেটওয়ার্ল্ডকাপ.কম’(https://tickets.cricketworldcup.com)— দর্শকরা ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে পারবেন।  প্রথম ধাপের টিকিটের দাম  অত্যন্ত কম রেখেছে আইসিসি। ভারতে টিকিট শুরু হচ্ছে মাত্র ১০০ টাকা থেকে এবং শ্রীলঙ্কায় সেই দেশের মূল্য অনুযায়ী ১০০০ রুপি থেকে (ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে প্রায় ২৯২ টাকা)।

আইসিসির সিইও সংযোগ গুপ্তা জানিয়েছেন, ‘টিকিট বিক্রির শুরু আমাদের জন্য বড় পদক্ষেপ। লক্ষ্য হলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সবার জন্য সহজলভ্য করা। যেন প্রতিটি ভক্ত, যেখানেই থাকুক বা যে কোনও অবস্থায় থাকুক, বিশ্বমানের ক্রিকেটের আনন্দ মাঠে গিয়ে উপভোগ করতে পারে।’

আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) দশম আসর। পাকিস্তানের ম্যাচগুলো আয়োজিত হবে শ্রীলঙ্কায়। প্রথম পর্ব চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।এবারও অংশ নেবে ২০টি দল। প্রথম পর্বের ম্যাচগুলোর জন্য তাদের ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে।

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...