Tuesday, June 16, 2026

হতশ্রী বোলিংয়ের সঙ্গে ব্যর্থতা জারি টপ অর্ডারের, দ্বিতীয় ম্যাচে হারের সঙ্গী উদ্বেগও

Date:

Share post:

subh পাটা উইকেটে শিশিরের কথা ভেবে প্রথমে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার। কিন্তু লাভের লাভ কিছু হল না।

৪৬ বলে ৯০ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার।দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে তোলে ২১৩ রান। ভারত অল আউট হয়ে গেল ১৬২ রানেই।হতশ্রী বোলিং করলেন ভারতীয়রা।এদিন ভারতীয় বোলাররা একস্ট্রা ২২ রান খরচ করেছেন। তার মধ্যে ওয়াইড বল ১৬টা।

ম্যাচের ১১তম ওভারে সাতটা ওয়াইড করেন অর্শদীপ। প্রথম বলেই ছক্কা মারেন ডি’কক। তার পর থেকেই ক্রমাগত অফ স্টাম্পের বাইরে বল করার চেষ্টা করতে থাকেন তিনি। সেটা করতে গিয়ে সেই ওভারে সাতটি ওয়াইড করেন তিনি।

২১৪ রান তাড়া করতে গিয়ে তিন নম্বরে নামা অক্ষর প্যাটেল খেললেন ২১ বল, করলেন ২১ রান। সূর্যকুমার, গিল রান পেলেন না। টপ অর্ডার ব্যর্থ হতেই ম্যাচ হারল ভারত।  টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ। অভিষেক শর্মা ১৭, গিল ০,  সূর্য ৫ রানে আউট হলেন। তিলক লড়াকু ৬২ রান করলেও জয় এনে দিতে পারলেন না।

এই হারের দায় মূলত দলের সিনিয়রদের।  অধিনায়ক সূর্যকুমার যাদব ও সহ-অধিনায়ক গিলের সঙ্গে বোলাররা সমান দায়ী। সূর্য-বুমরাহরা সিনিয়র ক্রিকেটার।কোথায় দলকে সামলাবেন, তা না নিজেরাই ফর্ম খুঁজছেন! গিল সূর্য ম্যাচে রান পেলেন না। এই ম্যাচে জঘন্য বল করলেন জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...