Tuesday, June 16, 2026

আওয়ামি লীগ জমানার শেষে বাংলাদেশে তারেকের প্রত্যাবর্তন: অসুস্থ মাকে দেখতে বড়দিনে ফিরছেন

Date:

Share post:

চলতি মাসেই বাংলাদেশে ফিরছেন খালেদা-পুত্র তারেক রহমান। বড়দিনে ২৫ ডিসেম্বর তাঁর দেশে ফেরার ঘোষণা করা হল বিএনপি-র (BNP) তরফে। দেশে ফেরার সংকেত দিয়েছেন তারেক রহমান (Tarek Rahman) নিজেও। মূলত প্রাক্তন বাংলাদেশ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার (Khaleda Zia) শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে যাওয়ায় বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার তোড়জোড়।

শুক্রবার রাতে বিএনপি (BNP) মহাসচিব মির্জা ফকরুল আলমগির ঘোষণা করেন ২৫ ডিসেম্বর বাংলাদেশে (Bangladesh) ফিরছেন তারেক (Tarek Rahman)। দল তাঁকে স্বাগত জানাবে। সেই সঙ্গে দেশে ফিরে তারেক যে শুধুই মায়ের স্বাস্থ্যের জন্য ব্যস্ত হবেন তা নয়। মহাসচিবের কথায় স্পষ্ট, দেশের গণতান্ত্রিক পরিস্থিতিকে নতুন রূপ দিতে তারেকের বাংলাদেশে প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

ইতিমধ্যেই বাংলাদেশে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। চলছে মনোনয়ন পেশের প্রক্রিয়া। এই পরিস্থিতিতে খালেদা জিয়ার হাসপাতালে থাকায় বিএনপি-তে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করতে তারেক যে উদ্যোগী হবেন বলাই বাহুল্য। তারেক যে শুধু নিজের ইচ্ছায় দেশে ফিরছেন না, তা তার সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট। তিনি জানান, মায়ের এই সংকটজনক পরিস্থিতিতে দেশে ফিরতে তিনি উদগ্রীব ছিলেন। কিন্তু এই সিদ্ধান্ত  ‘অবারিত’ ও ‘একক নিয়ন্ত্রনাধীন নয়’। অর্থাৎ দলের সম্মতি পেয়েই তিনি দেশে ফিরছেন।

আরও পড়ুন : ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন: আওয়ামি লীগকে ছাড়াই পড়শি দেশে ভোট!

২০১১ সাল থেকে আওয়ামি লীগ জমানায় একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে দেশছাড়া ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিদেশ থেকেই দল পরিচালনা করছিলেন তিনি। ২০২৪ সালে বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে ধীরে ধীরে তারেকের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ থেকে খালাস করা হয় তারেককে। এরপরই সম্ভাবনা তৈরি হয়েছিল তার দেশে ফেরার। মায়ের অসুস্থতার কারণে সেই দেশে ফেরা চলতি বড়দিনেই।

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...