Monday, June 1, 2026

কলকাতায় মেসি, শুধু সেই কারণেই নেপাল থেকে ছুটে এলেন ভক্ত

Date:

Share post:

বুকের মধ্যে মেসি। আর সেই রাজপুত্র আসছেন প্রতিবেশী দেশ ভারতে। এ সুযোগ হাতছাড়া করতে চাননি নেপালের (Nepal) আয়ুষ। কিন্তু ভারতের একাধিক শহরে বসছে মেসিকে বরণ করে নেওয়ার আসর। তার মধ্যে থেকে শুধুমাত্র কলকাতাকেই বেছে নিলেন আয়ুষ। কলকাতাই (Kolkata) তাঁর প্রিয় শহর। তাই ভোর থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে প্ল্যাকার্ড (placard) হাতে সেই বার্তা মেসি-ভক্ত আয়ুষ আরিয়ালের (Ayush Ariyal)।

নেপালের সেনজা (Senja) উপত্যকার বাসিন্দা আয়ুষ আরিয়াল। কলকাতা লিওনেল মেসি (Lionel Messi) আসছেন শুনে পরিবারের কাছে আবদার করেন সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার। বাবা, মা, দাদার থেকে মেলে অনুমতি। সেই মতো শুক্রবারই শহরে পৌঁছে যান আয়ুষ। শনিবার ভোর থেকে শহরের মেসি ভক্তদের পাশাপাশি আয়ুষকে দেখা যায় যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে।

কলকাতায় পৌঁছে মেসি দর্শনের আগে আয়ুষ জানান, আমি ভীষণ খুশি। আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। ছোটবেলা থেকে মেসির ভক্ত। তাঁকে দেখতে পাওয়া একটা লাইফ টাইম সুযোগ (life-time opportunity)। রাত জেগে মেসির খেলা দেখা, মেসির পরাজয় এবং জয় – সবেতে আবেগপ্রবণ হয়ে পড়া, সব অভিব্যক্তি জানান আয়ুষ।

আরও পড়ুন : মেসি জ্বরে কাঁপছে মহানগর: যুবভারতীতে এক জার্সিতে আর্জেন্টিনার সঙ্গে ইস্ট-মোহন

কিন্তু কেন কলকাতা? তার উত্তরে আয়ুষের স্পষ্ট দাবি, কলকাতায় (Kolkata) প্রথমবার এলাম। এই শহরকে আমি খুব ভালবাসি। মেসিকে (Lionel Messi) দেখার জন্য এই শহরকেই বেছে নিলাম। কারণ এই শহরকে আমি ভালোবাসি। এখানকার মানুষকে আমি খুব পছন্দ করি। এখানকার মেসি ভক্তদের আমার খুব ভালো লাগে। এখানকার মেসি ভক্তরা অনেক বড় ভক্ত। তাই দিল্লি, মুম্বইয়ের বদলে কলকাতাকেই বেছে নিয়েছি আমি।

Related articles

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...

নবান্নে শুভেন্দু-যৌথ মঞ্চ বৈঠক, বাজেটে ডিএ ও নিয়োগে সুখবরের ইঙ্গিত 

নবান্নে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। মহার্ঘ ভাতা (ডিএ) থেকে শুরু করে বকেয়া পরিশোধ, গ্র্যান্ট-ইন-এইড ও অস্থায়ী...

ছুটির দাবিতে নাবালিকার শ্লীলতাহানি-মারধরের অভিযোগ! ধৃত প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তারক্ষী

ছুটির দাবিতে বাড়িতে এসে তাণ্ডব। নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। প্রাক্তন মন্ত্রীর দীর্ঘদিনের নিরাপত্তারক্ষী সঞ্জু শর্মাকে (Security guard Sanju Sharma)...