Tuesday, June 16, 2026

লজ্জা! বিদেশি মিডিয়াতেও খবরের শিরোনামে যুবভারতীর বিশৃঙ্খলা, ভাঙচুর

Date:

Share post:

শনিবার যুবভারতীতে মেসির(Messi) অনুষ্ঠানে শুধু জাতীয় নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর ছিল। ফুটবলের মক্কায় বিশৃঙ্খলা খবর প্রকাশিত হয়েছে ইংল্যান্ডের বিবিসি থেকে দ্য গার্ডিয়ান, স্পেনের মার্কা থেকে ফ্রান্সের লাঁ ইকুইপের মতো সংবাদ মাধ্যমে। সঙ্গে ক্ষুব্ধ দর্শকদের তাণ্ডবের ছবিও ছাপা হয়েছে।

স্প্যানিশ পত্রিকা মার্কা প্রতিবেদনের শিরোনাম করেছে– ‘চূড়ান্ত বিশৃঙ্খলা’! লেখা হয়েছে, ইন্টার মায়ামি তারকা মাঠে ঢুকে মাত্র ২০ মিনিটের মধ্যেই বেরিয়ে যান। অথচ স্টেডিয়াম ভর্তি মেসি-ভক্তরা হাজার হাজার টাকার টিকিট কেটেছিলেন নায়ককে দেখার জন্য। প্রত্যাশাপূরণ না হওয়াতে তাঁরা ক্ষোভ উগড়ে দেন।

বিসিসি এই প্রতিবেদনে লিখেছে, মেসির(Messi) ভারত সফরের প্রথম পর্ব বিশৃঙ্খলায় ডুবে যায়। মোটা টাকা দিয়ে টিকিট কেটে স্টেডিয়ামে ঢোকা হাজার হাজার দর্শক এসেছিলেন মেসিকে এক ঝলক দেখার জন্য। কিন্তু মেসি মাঠে ঢোকার পর এমন বিশৃঙ্খলা তৈরি হয় যে, গ্যালারি থেকে তাঁকে দেখতে পাননি দর্শকরা। মেসি কুড়ি মিনিটের মধ্যে মাঠ ছাড়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। পরিস্থিতি তখনই হাতের বাইরে চলে যায়। গোটা ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গভীরভাবে মর্মাহত এবং স্তম্ভিত, তাও রয়েছে এই প্রতিবেদনে।

অন্যদিকে, দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে লেখা হয়েছে, মেসি মাঠে আসার পর তাঁকে ঘিরে এমন বিশৃঙ্খল পরিস্থিতি এবং ভিড় তৈরি হয়েছিল যে, গ্যালারি থেকে দর্শকরা ভাল করে মেসিকে দেখতে পারেননি। তার পরেই ক্ষোভে ফেটে পড়ে স্টেডিয়ামের চেয়ার ভাঙচুর করেন দর্শকরা। মাঠে নেমে পড়ে বিক্ষোভ দেখান। ফরাসি পত্রিকা লাঁ ইকুইপ লিখেছে, মেসি মাঠে ঢুকে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়লেও, তাঁকে ঘিরে থাকা মানুষদের ভিড়ের করাণে গ্যালারির দর্শকরা দেখতেই পারেননি ফুটবল তারকাকে। কুড়ি মিনিটের মধ্যে মেসি মাঠ ছাড়ার পরেই শুরু হয় বিক্ষোভ। নিউইয়র্ক টাইমসেও মেসির কলকাতা সফরের বিশৃঙ্খলার ছবি সহ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...