Friday, February 13, 2026

শীত কি খানিকটা কমল? রবিবাসরীয় সকালে কলকাতায় সামান্য বাড়লো তাপমাত্রা!

Date:

Share post:

ডিসেম্বরে জমিয়ে শীতের (Winter) আমেজ উপভোগ করা বাঙালির মনে হঠাৎ করেই খটকা, রবিবাসরীয় সকালে সেভাবে শীতের কাঁপন নেই। তাহলে কি জমিয়ে ঠান্ডা উপভোগ করার দিন ফুরিয়ে আসতে চলেছে? হাওয়া অফিস (Weather Department) বলছে এদিন মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস (Kolkata Temperature)। তাপমাত্রা সামান্য বাড়লেও আপাতত হওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম। তাই শীতের ইনিংসে কোনও বাধা থাকছে না।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department) জানিয়েছে, সকালে কুয়াশা ও বেলার দিকে পরিষ্কার আকাশে দেখা মিলবে। পশ্চিমের জেলায় ১১-১৩ ডিগ্রি সেলসিয়াস এবং উপকূলের জেলায় ১৪- ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে। অবাধ উত্তুরে হাওয়ায় শীতের স্পেল চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি। পার্বত্য এলাকায় তাপমাত্রা ৫-৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।

 

spot_img

Related articles

গোষ্ঠীদ্বন্দ্বের ফল! ভোটের আগে পূর্ব মেদিনীপুরে বিজেপিতে ভাঙন, পদ্ম ছেড়ে ঘাসফুলে ময়নার চন্দন

গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ফের পূর্ব মেদিনীপুরে (East Medinipur) বিজেপিতে (BJP) ভাঙন। পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন ময়নার...

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ার পথে বিএনপি, ‘তারেক ভাই’কে অভিনন্দন বাংলার মুখ্যমন্ত্রীর

১৭ বছর পর দেশে ফিরেই ম্যাজিক দেখালেন খালেদা জিয়ার পুত্র তারিখ রহমান ( (Tarique Rahman)। দীর্ঘ সময়ের পর...

দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক, তল্লাশি চালাচ্ছে পুলিশ 

শুক্রবার সকালে রাজধানীর একাধিক স্কুলে বোমা হুমকির (Bomb Threat in Schools) জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। এক সপ্তাহের দুবার...

বিএনপি-র উপর ভরসা বাংলাদেশের জনতার, খালেদা পুত্রকে শুভেচ্ছা মোদির 

বাংলাদেশ নির্বাচনের ফলাফল (Bangladesh election result) ঘোষণা না হলেও সিংহাসনে যে বিএনপি বসতে চলেছে তা একপ্রকার স্পষ্ট হয়ে...