Sunday, June 21, 2026

মুম্বইয়ে ফের মেসি – শাহরুখ! ফুটবল কিংবদন্তীর মায়ানগরী সফরে বলিউডের সঙ্গে সচিন-রোহিত-ধোনি 

Date:

Share post:

G.O.A.T ইন্ডিয়া ট্যুরে রবিবাসরীয় দুপুরেই মুম্বইয়ে উপস্থিত হবেন লিওনেল মেসি (Lionel Messi)। শনিতে তেলেঙ্গানার স্টেডিয়ামে বাঁ পায়ের জাদু দেখানোর পর হায়দরাবাদেই রাত্রিবাস করেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। সূচি অনুযায়ী, রবিবার মুম্বই গিয়ে পৌঁছে দুপুর ৩.৩০টে নাগাদ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় যাবেন মেসি। সেখানে বিকাল ৪.৩০ মিনিটে ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। মেসির সঙ্গে প্যাডেল খেলতে পারেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তবে সব থেকে বড় চমক হচ্ছে, এই অনুষ্ঠানে শাহরুখ খানের (Shahrukh Khan)উপস্থিতি। কলকাতায় যুবভারতী স্টেডিয়ামে মেসি-শাহরুখকে একসঙ্গে দেখা না গেলেও মহানগরীতে দুজনের সাক্ষাৎ হয়েছে। ছেলে আব্রামের পাশাপাশি নিজেও ফুটবলের রাজপুত্রের সঙ্গে ছবি তুলেছেন বলিউড বাদশা। তবে এবার শোনা যাচ্ছে মায়ানগরীতেও সেই ‘পিকচার পারফেক্ট ফ্রেম’ পেতে পারেন দুই তারকার অনুরাগীরা। যদিও কিং খানের (Team SRK) টিমের তরফে এখনও পর্যন্ত নিশ্চিত করে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে এদিনের বলিউড উপস্থিতি যে নিঃসন্দেহে মেসি ইভেন্টের বাড়তি আকর্ষণ তা বলাই বাহুল্য।

একনজরে মুম্বইয়ে আজ লিওনেল মেসির সূচি:-

  1. দুপুর ৩টে ৩০ মিনিট – ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় যাবেন মেসি।
  2. বিকাল ৪টে ৩০ মিনিট- ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। মেসির সঙ্গে প্যাডেল খেলতে পারেন সচিন।
  3. বিকাল ৫টা থেকে রাত ৮টা -ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসির সংবর্ধনা অনুষ্ঠান এবং খ্যাতনামীদের ফুটবল ম্যাচ। থাকতে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী।

ওয়াংখেড়েতে মেসির অনুষ্ঠানের সূচি – 

  • • প্রীতি ফুটবল ম্যাচের ১৫ মিনিটের প্রথমার্ধের পর ১০ মিনিটের সঙ্গীতানুষ্ঠান রয়েছে। তারপর ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা।
  • • ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার দেবেন মেসি।
  • • ১০ মিনিটের পেনাল্টি শুটে অংশ নিতে দেখা যেতে পারে মেসি, সুয়ারেজ এবং ডি’পলকে।
  • • ওয়াংখেড়েতে খুদেদের নিয়ে ৩০ মিনিটের একটি কোচিং ক্লিনিকে (প্রজেক্ট মহাদেব)অংশ নেবেন ফুটবলের রাজপুত্র। ৬০ জন ছেলেমেয়েকে ফুটবল শেখাবেন এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন।
  • • স্টেডিয়ামেই হবে চ্যারিটি ফ্যাশন শো। উপস্থিত থাকবেন জন আব্রাহাম, করিনা কপূর খান, জ্যাকি শ্রফ, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিংহ ধোনি। এই অনুষ্ঠানেই কাতার বিশ্বকাপে মেসির একটি স্মারকের নিলাম হওয়ার কথা।

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...