Saturday, June 20, 2026

সর্বভারতীয় কার্যকরী সভাপতি নীতিন, নাড্ডার মেয়াদ বাড়িয়ে উত্তরাধিকার বাছল বিজেপি

Date:

Share post:

বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ জে পি নাড্ডার (J P Nadda) মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত। সর্বভারতীয় কার্যকরী সভাপতি নিয়োগ করল পদ্মশিবির। রবিবার, বিহারের (Bihar) মন্ত্রী নীতিন নবীনকে (Nitin Navin) সর্বভারতীয় কার্যকরী সভাপতি করে বিজেপির (BJP) সংসদীয় বোর্ড। প্রায় ৬ বছর পরে এই পদে নিয়োগ করল গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের মতে, একই সঙ্গে নাড্ডার উত্তরাধিকার বেছে নিল বিজেপি।

২০১৯-এর ১৭ জুন থেকে ২০২০-র ২০ জানুয়ারি পর্যন্ত জে পি নাড্ডা নিজেই ছিলেন কার্যকরী সভাপতির পদে। বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ (Amit Shah) ২০১৯-র মে মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। সেই সময় শাহর অধীনে নাড্ডাকে কার্যকরী সভাপতি করা হয়। আট মাস পরে ২০২০-র জানুয়ারিতে শাকে সরিয়ে নাড্ডাকে (J P Nadda) সর্বভারতীয় সভাপতি করে বিজেপি। এ বার নাড্ডার অধীনে নীতিনকে কার্যকরী সভাপতি করা হয়। আৎ তার পরেই নীতিনই পরবর্তী  সভাপতিত্বে তাঁর উত্থান নিয়ে জল্পনা শুরু হয়েছে।
আরও খবরবঙ্গবিরোধী বিজেপির ‘নির্দেশ’ শতদ্রুকে? যুবভারতী-বিশৃঙ্খলায় ষড়যন্ত্রের অভিযোগ কুণালের, নিশানা দিন্দাকেও

বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী সভাপতি পদ বাধ্যতামূলক নয়। সভাপতির কাজের চাপ বাড়লে, তা কমানোর জন্য কার্যকরী সভাপতি নিয়োগ করা হয়। সভাপতি হওয়ার আগে নাড্ডা সর্বভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। সভাপতি হওয়ার পরে তিনি আর মন্ত্রী থাকেননি। কিন্তু ২০২৪-এ নরেন্দ্র মোদির সরকার তৃতীয় বার ক্ষমতায় আসার পরে নাড্ডাকে আবার মন্ত্রিসভায় ফেরানো হয়। একই সঙ্গে তিনি রাজ্যসভায় বিজেপির দলনেতা। বিজেপিতে সাধারণত কাউকে একসঙ্গে এত দায়িত্ব দেওয়া হয় না। তাই নাড্ডা ২০২৪ সালে মন্ত্রিত্বে ফেরার সঙ্গে সঙ্গেই সভাপতি পদে তাঁর উত্তরসূরির নাম নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। কিন্তু গত নাড্ডাকে সরায়নি বিজেপি। এ বার নীতিনকে কার্যকরী সভাপতি পদে বসিয়ে সভাপতি পদে নাড্ডার মেয়াদ আরও বাড়াল বিজেপি।

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...