Tuesday, June 9, 2026

অনুপম দত্ত খুনে দোষী সাব্যস্ত ৩, সাজা ঘোষণা মঙ্গলে

Date:

Share post:

পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত (Anupom Dutta) খুনের মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বারাকপুর আদালত (Barrackpore Court)।  সঞ্জীব ওরফে বাপি পণ্ডিত, অমিত পণ্ডিত ও জিয়ারুল মণ্ডলকে দোষী সাব্যস্ত করা হয়। ২০২২-এর ১৩ মার্চ আগরপাড়া স্টেশন রোডে স্কুটারে ওঠার সময়ে অনুপমকে খুব কাছ থেকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের (TMC Councillor)।

সেই রাতেই অমিত নামে অভিযুক্তকে আটক করে পুলিশ (Police)। কিছুদিন পরে গ্রেফতার হন বাপি এবং জিয়ারুল। যদিও বাপি পরে জামিনে ছাড়া পেয়েছিলেন। এদিন তিনি আদালতে হাজির হয়েছিলেন। বিচারকের নির্দেশের পরে তাঁকে আদালত থেকেই ফের গ্রেফতার করা হয়েছে। আদালতে উপস্থিত ছিলেন অনুপমের (Anupom Dutta) স্ত্রী মীনাক্ষী দত্ত। তিনি জানান এই বিচারে তিনি খুশি। দোষীদের উপযুক্ত শাস্তি হবে বলেই আশাবাদী তিনি।
আরও খবরভাইয়ের খুনের বদলা? তৃণমূল নেতার ভাইকে কুপিয়ে হত্যা

তদন্তে নেমে বারাকপুর পুলিশ কমিশনারেট জানতে পারে তৃণমূল কাউন্সিলরের খুনের সুপারি দিয়েছিলেন বাপি। অন্য এক দুষ্কৃতীকে সুপারি দেওয়া হলেও সেই ব্যক্তি কাজটি না করায় পুর ভোটের পরে অমিতকে এই দায়িত্ব দেওয়া হয়। কলকাতা হাইকোর্ট থেকে বাপি জামিনে ছাড়া পেয়েছিলেন। তবে অবশেষে বাপি-সহ তিন জনকেই দোষী সাব্যস্ত করে আদালত। সূত্রের খবর, ১৭ ডিসেম্বর ৩ জনের শাস্তি ঘোষণা করা হবে।

Related articles

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...