Thursday, June 4, 2026

সম্পর্কের টানাপোড়েন! বান্ধবীকে কোপানোর পর চারতলা থেকে ঝাঁপ যুবকের

Date:

Share post:

বান্ধবীকে খুন করে নিজেও চারতলা থেকে ঝাঁপ (Love Tringle)। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা থানার শিবঠাকুর লেনে বাড়িতে ঢুকে বান্ধবীকে এলোপাথাড়ি কোপানোর পর চারতলার বারান্দা থেকে ঝাঁপ দেন ভিকি শর্মা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় বান্ধবী শিখা সিংহ হাসপাতালে চিকিৎসাধীন। দু’জনেরই বয়স চল্লিশের গোড়ায়। মঙ্গলবার দুপুর প্রায় ১২টা নাগাদ, শিখার দুই সন্তান স্কুলে থাকার সময় এই ঘটনা ঘটে। অভিযোগ, ছুরি দিয়ে মহিলাকে কোপানোর পরই চারতলা থেকে ঝাঁপ দেন ভিকি। আরও পড়ুন: ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

স্থানীয় সূত্রে খবর, পোস্তা থানা এলাকার শিবঠাকুর লেনে দুই ছেলেমেয়েকে নিয়ে ভাড়া থাকতেন ওই যুবতী। টুকটাক সেলাই, শাড়িতে ফল্‌স-পিকো বসানো— ইত্যাদি কাজ করতেন। স্বামী বেঁচে থাকাকালীন ভিকির সঙ্গে পরিচয় হয় শিখার। তাঁদের বাড়িতেও দু’-একবার ভিকিকে যেতে দেখেছিলেন প্রতিবেশীরা। কিন্তু যুবতীর সঙ্গে তাঁর কেমন সম্পর্ক ছিল, তা জানতেন না কেউই। কিন্তু তারমধ্যে ঘটে গিয়েছে এই মর্মান্তিক ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অপরাধে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। ঘটনার নেপথ্যে কী কারণ, তা জানতে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...