Saturday, June 20, 2026

ছাত্রীর নকাব টেনে খুললেন নীতীশ! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

Date:

Share post:

চিকিৎসক পড়ুয়ার মুখের নকাব টেনে খোলায় গোটা বিশ্বের সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রাথমিকভাবে এই ঘটনাকে নীতীশের (Nitish Kumar) মানসিক স্থিতির সমস্যা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা হলেও আদতে যে এতে মহিলাদের ও নির্দিষ্ট সম্প্রদায়ের চরম সম্মানহানি করেছেন বিহার মুখ্যমন্ত্রী, তার চর্চা দেশজুড়ে। এবার এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করল সমাজবাদী পার্টি (Samajwadi Party)।

সম্প্রতি পাটনা (Patna) শহরে আয়ুষ চিকিৎসকদের (Ayush doctor) সংশাপত্র দেওয়ার অনুষ্ঠান হয়। মুখ্যমন্ত্রী নীতীশ নিজে হাতে সেই সংশাপত্র তুলে দিচ্ছিলেন। এক মুসলিম ছাত্রীকে সংশাপত্র দেওয়ার সময় আচমকাই তাঁর মুখের নিকাবটি এক টানে খুলে দেন নীতীশ। সামনে দাঁড়িয়ে থাকা উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী হতবম্ব।

এই ঘটনার পরেই সমালোচনার ঝড় বিহার তথা গোটা দেশে। প্রশ্ন তোলা হয় নীতীশের মানসিক স্থিতি নিয়েও। আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয় এই খবর। তবে বিহারের বাসিন্দা থেকে রাজনীতিকদের একাংশ দাবি করেন, এটা বিহারের পুরুষতান্ত্রিক সমাজের আরও এক উদাহরণ। যেখানে পুরুষ যে কোনও মহিলার সঙ্গে যা খুশি তাই করতে পারে, এমনটাই ভাবা হয়।

আরও পড়ুন : বিজেপির ওড়িশায় বাঙালি উদ্বাস্তু উচ্ছেদ! কলকাতায় প্রতিবাদ মিছিল

ঘটনায় সাফাই দিতে মাঠে নামে জেডিইউ (JDU)। তবে তাতে ক্ষতে প্রলেপ পড়েনি। নীতীশ কুমারের (Nitish Kumar) নিঃশর্ত ক্ষমার দাবি জানানো হয়। কিন্তু নীতীশ সেই পথে যাননি। এরপর উত্তরপ্রদেশের কাইজারগঞ্জ থানায় নীতীশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সমাজবাদী পার্টির মুখপাত্র সুমাইয়া রানা।

Related articles

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...