Thursday, May 14, 2026

শৃঙ্খলা মেনে চলতেই হবে: দলীয় সাংসদের বৈঠকে কড়া নির্দেশ লোকসভার দলনেতা অভিষেকের

Date:

Share post:

দলীয় শৃঙ্খলা মেনে চলতেই হবে সবাইকে। বুধবার, দিল্লিতে দলীয় সাংসদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৩০ মিনিট ধরে চলে সাংসদদের নিয়ে বৈঠক করেন তিনি। অভিষেক সাফ জানান, দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নন।

মঙ্গলবার, রাতেই সংসদের (Parliament) অধিবেশনে যোগ দিতে এবং দলীয় সংসদদের সঙ্গে বৈঠক করতে দিল্লি পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন সকালে দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসেন তিনি। সেখানে লোকসভার দলনেতার নির্দেশ, কোনও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে বা অন্য কোনও বিষয়ে সংসদে প্রস্তাব আনতে হলে লোকসভা (LokSobha) ও রাজ্যসভার (RahyaSabha) সংসদদের চিফ হুইপ ও ডেপুটি লিডারের অনুমতি নিতে হবে। সম্প্রতি এই বিষয়ে তৃণমূলের মহিলা সাংসদের মধ্যে এই বিষয়ে মতানৈক্য হয়। সেই কথা পৌঁছয় অভিষেক (Abhishek Banerjee) কানে। তার পরেই বৈঠক ডাকেন তৃণমূলের সেনাপতি। হাজির ছিলেন দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সাগরিকা ঘোষ, শতাব্দী রায়, মমতাবালা ঠাকুর, জুন মালিয়া, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, অরূপ চক্রবর্তী, মিতালি বাগ-সহ দিল্লিতে উপস্থিত তৃণমূলের সাংসদরা।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, এদিন সকালে দিল্লিতে সংসদ ভবনে অবস্থিত পার্টি অফিসে দলের সাংসদদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এই বৈঠকেই অভিষেক জানান, দলের অভ্যন্তরে আরও ভালো করতে হবে সমন্বয়৷ শুক্রবার সংসদের চলতি শীতকালীন অধিবেশনে দাঁড়ি পড়বে৷ তারপরে প্রত্যেক সাংসদ নিজের নির্বাচনী এলাকায় উন্নয়নমুখী কাজের ফাঁকে কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টি যেন প্রকাশ্যে তুলে ধরেন, তা নিশ্চিত করার কথাও বলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...