Saturday, June 20, 2026

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

Date:

Share post:

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশ্যে একের পর এক হুমকি (threat) দিচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক নেতারা। বাধ্য হয়ে ভারতে বাংলাদেশের হাইকমিশনারকে (High Commissioner) তলব করল বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)। এই ধরনের হুমকি নিয়ে পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া হল তাঁকে।

মাত্র দু মাস পরে বাংলাদেশে সাধারণ নির্বাচন (general election)। তার আগেই হিংসা ঝরে পড়ছে রাজনৈতিক নেতাদের গলায়। সেখান থেকে স্পষ্ট, আদতে কতটা শান্তিপূর্ণ হতে চলেছে বাংলাদেশের (Bangladesh) নির্বাচন। শুধুমাত্র নিজেদের দেশের প্রতি হিংসা নয়, বাংলাদেশে হিংসাত্মক হুমকি দেওয়া হচ্ছে ভারতের প্রতিও। সম্প্রতি ঢাকার ভারতীয় দূতাবাসকে লক্ষ্য করে রাজনৈতিক নেতাদের হিংসা ছড়ানোর ভিডিও প্রকাশ্যে আসে।

মূলত ভারতের তরফ থেকে ঢাকায় (Dhaka) ইন্ডিয়ান মিশন-এর (Indian Mission) আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে হামলার ছক কষছে সন্ত্রাসবাদীরা, এমন হুমকি পাওয়া গিয়েছে। সেই সঙ্গে উত্তর-পূর্বের সাত রাজ্যের (seven sisters) দখল নিয়ে নেওয়ার হুমকি দেয় রাজনৈতিক নেতারা। এরপরই সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক আরও খারাপ দিকে যায়।

আরও পড়ুন : ভারত- পাক সীমান্তে অনুপ্রবেশ কেন, বাংলা – বাংলাদেশ সীমান্তের কথা উঠতেই কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

এরপরই বুধবার তলব করা হয় (summoned) ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে। বুধবার তিনি দিল্লিতে ভারতীয় বিদেশ মন্ত্রকের দফতরে আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই তাঁকে এই ধরনের হুমকি সম্পর্কে সতর্ক করা হয় ভারতের তরফে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...