Friday, April 24, 2026

মাঝআকাশে টায়ার ফেটে কোচিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

Date:

Share post:

বৃহস্পতিবার মাঝআকাশে ফাটল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের টায়ার। যান্ত্রিক ত্রুটির কবলেও পড়ে বিমানটি। যাত্রী নিরাপত্তার কথা ভেবেই পাইলট দ্রুত বিমানটিকে কোচি বিমানবন্দরে অবতরণ করান। যদিও এদিনের ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। এদিন সকালে ১৬০ জন যাত্রী নিয়ে বিমানটি জেড্ডা থেকে কোঝিকোড় (কালিকট)-এর উদ্দেশে রওনা দিয়েছিল। ওড়ার কিছুক্ষণ পরই বিমানটির একটি টায়ার হঠাৎ ফেটে যায়। বিমানটির ল্যান্ডিং গিয়ারে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা যায়।

স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিপদ বুঝে উড়ানটিকে জরুরি অবতরণের পরিকল্পনা করেন। যোগাযোগ করা হয় কোচি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে। এরপর সবুজ সংকেত পাওয়ার পরেই সকাল ৯টা ৭মিনিট নাগাদ বিমানটি সেখানে জরুরি অবতরণ করে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি হয়নি এবং সুরক্ষিত রয়েছেন যাত্রী এবং ‘ক্রু’-রা।

বিমান সংস্থার তরফে দুঃখপ্রকাশ করে জানানো হয় জেড্ডা থেকে ওড়ার সময় বিমানটির টায়ার ফেটে যায় ও যান্ত্রিক গোলযোগও দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে পাইলট বিমানটিকে কোচি বিমানবন্দরে জরুরি অতররণ করান। উড়ানের সমস্ত যাত্রীরা সুরক্ষিত রয়েছেন।

আরও পড়ুন – মুস্তাফিজুরের পুরো মরশুম খেলা নিয়ে প্রশ্ন, পাথিরানাকে নেওয়াও ঝুঁকিপূ্র্ণ সিদ্ধান্ত!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...