Thursday, April 23, 2026

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

Date:

Share post:

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে চিহ্নিত করা হচ্ছে, আবার কোথাও মিলছে ভুরি ভুরি ভুতুড়ে ভোটারের নাম। এমন ঘটনায় বিরক্ত ও উদ্বিগ্ন সাধারণ মানুষ। ডানকুনির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই অভিযোগ উঠল উত্তরপাড়া বিধানসভার কোন্নগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। ২৬২ নম্বর বুথের বাসিন্দা শ্যামল খাটুয়া জানতে পারেন, ভোটার তালিকায় তাঁর নাম মৃত ভোটার হিসেবে নথিভুক্ত হয়েছে। বিষয়টি জানার পর থেকেই চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি। ক্ষোভ উগরে দিয়ে শ্যামলবাবু বলেন, নির্বাচন কমিশনের কাছে বিষয়টি জানাবেন। প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানান তিনি।

অন্যদিকে, বাগদা বিধানসভার সিন্দ্রাণী গ্রামপঞ্চায়েতের খড়েরমাঠ গ্রামের ২৪ নম্বর পার্টে ব্যাপক ভুতুড়ে ভোটারের সন্ধান মিলেছে বলে অভিযোগ। ওই পার্টের একটি বুথে মোট ১৬৫ জন ভোটারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। এ প্রসঙ্গে বাগদার বিডিও অখিল মণ্ডল জানিয়েছেন, সিন্দ্রাণী গ্রামপঞ্চায়েতের ২৪ নম্বর পার্টের তালিকাভুক্ত ১৬৫ জন ভোটারের কোনও হদিস মেলেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিউটন বালা অভিযোগ করেছেন, সংশ্লিষ্ট বুথের পঞ্চায়েত সদস্য বিজেপির। তাঁর দাবি, ভুতুড়ে ভোটার সংক্রান্ত দায়িত্ব সংশ্লিষ্ট বিজেপি পঞ্চায়েত সদস্যেরই। ঘটনার জেরে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করায় দ্রুত সংশোধনের দাবি তুলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহল।

আরও পড়ুন- নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...

কেন এত ভোটদান? প্রথম দফার ভোটদানের হারের ব্যাখ্যা মমতার, কটাক্ষ মোদির প্রচারকে

বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭৯ শতাংশ। চৌরঙ্গীর দলীয় প্রার্থী নয়না...

রেকর্ড ভোটদান তামিলনাড়ুতে: ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ থেকে আটলি

বাংলার পাশাপাশি ২৩ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। এবার এই রাজ্যেও ভোটাদানের হার যথেষ্ট...

IPL: মানবিক মাহি, আইপিএলের মধ্যেই মাতৃহারা সতীর্থের পাশে ধোনি

আইপিএলের(IPL) শুরুতেই চোটের কবলে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। প্রায় এক বছর অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন চেন্নাই...