Tuesday, June 23, 2026

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

Date:

Share post:

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চনের (Jaya Bacchan)। জন্মসূত্রে বাঙালি জয়া বাঙালি মনীষীদের অপমান ও মানরেগার নাম পরিবর্তনের প্রতিবাদে শুক্রবার সংসদ চত্বরে তৃণমূল (TMC) সাংসদদের সঙ্গে গলা মেলান। একই সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়ার সাফ জানান, বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিশ্চয়ই হবে। বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়। এই সঙ্গে সপা সাংসদের দাবি, যত অপমান করবে, তত বাংলার লোকেদের মনোবল আরও বাড়বে।

প্রবাসী বাঙালি। কিন্তু বাংলার সঙ্গে তাঁর নীবিড় যোগ। বাংলা ছবিতেও কাজ করেছেন জয়া ভাদুড়ি তথা বচ্চন। দীর্ঘদিন অভিনয় জগতের বাইরে। তবে, খবরে থাকেন নানা কারণে। বর্ষীয়ান সাংসদ জয়া (Jaya Bacchan) এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর সঙ্গে তাঁর সখ্য অনেককালের। নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারেও এসেছেন জয়া বচ্চন। মনরেগার নাম পরিবর্তন ও বাঙালি মনীষীদের অপমানের প্রতিবাদে সংসদ চত্বরে তৃণমূল সাংসদদের প্রতিবাদে এদিন সামলি হন সপা সাংসদও। গলা মেলান রবিগানেও।
আরও খবরলোকপালের সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ, মহুয়ার বিরুদ্ধে CBI চার্জশিটের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

এর পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়া বলেন, যত অপমান করবে, তত বাংলার লোকেদের মনোবল আরও বাড়বে। তার পরেই ২০২৬-এ নির্বাচন নিয়ে নিজের মত জানান জয়া। সাফ জানান, “বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিশ্চয়ই হবে। নিশ্চয়ই হবে।“ জয়ার মতে, দেশের পলিসি আগে ভেবে নেয় বাংলার মানুষ। আগে চিন্তা করে নেয়। আগে বলে দেয় কীহবে।“

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...